মঠবাড়িয়ায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ছাত্রলীগ কর্মী গুরুতর আহত

পিরোজপুর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৯, ২৩:০৮আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২৩:৪০

পিরোজপুর পিরোজপুরের মঠবাড়িয়ায় মিরুখালী ইউনিয়ন ছাত্রলীগ কর্মী জাহিদুল হোসেন নাসিরুল খান (২০) নামের এক ছাত্রলীগ কর্মীকে  দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার মুসল্লীবাড়ি বাজার সংলগ্ন সড়কে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত জাহিদকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাসুদুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জাহিদ মিরুখালী ইউনিয়নের বড়শৌলা গ্রামের মোশাররফ খানের ছেলে। তিনি মিরুখালী ইউনিয়নের ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় জাহিদ স্থানীয় মুসল্লী বাড়ি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বাজার সংলগ্ন টেকনিক্যাল কলেজের সামনের সড়কে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে জাহিদকে এলোপাতাড়ি মাথা, মুখমণ্ডল ও দুই পায়ে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক আহত করে রাস্তার ওপর ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা রাতেই তাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে ওসি আবু জাফর মো. মাসুদুজ্জামান জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের