ইন্দুরকানীতে অস্ত্র-গুলিসহ ৫ মামলার আসামি গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৯, ২৩:৪০আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ০০:০০

গ্রেফতার পিরোজপুরের ইন্দুরকানীতে অস্ত্র ও গুলিসহ দেলোয়ার খান (৪৫) নামে ধর্ষণ ও ডাকাতি মামলার এক আসামিকে গ্রেফতার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের চর গাজীপুর খেয়াঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দেলোয়ারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

গ্রেফতার দেলোয়ার ইন্দুরকানী উপজেলার চর গাজীপুর গ্রামের ফজর আলীর ছেলে।

পুলিশ জানায়, রাতে দেলোয়ারকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী পাড়েরহাট বন্দর সংলগ্ন ইউপি সদস্য গৌতমের সুপারি বাগান থেকে একটি একনলা বন্দুক, একটি শুটার গান, চার রাউন্ড গুলি ও দুটি চাকু উদ্ধার করেন র‌্যাব সদস্যরা।

ওসি জানান, দেলোয়ার খানের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি