১৩ বছর পর ইউপি নির্বাচন, ভোটারদের মাঝে উৎসবের আমেজ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৪, ১১:৫৭আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১১:৫৭

লক্ষ্মীপুর সদর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন এবং রায়পুরের একটি ইউনিয়নের দুটি ওয়ার্ডের উপনির্বাচনে সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে।

সীমানা জটিলতা থাকায় ১৩ বছরেরও অধিক সময় লক্ষ্মীপুর সদর উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন স্থগিত ছিল। অবশেষে রবিবার (২৮ এপ্রিল) সকাল ৮টায় ৪৬টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

সদর উপজেলার ইউনিয়নগুলো হলো দক্ষিণ হামছাদী, দালালবাজার, বাঙ্গাখাঁ, লাহারকান্দি ও তেওয়ারীগঞ্জ। ৫টি ইউনিয়নে মোট ২৮ জন চেয়ারম্যান, ২২৫ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডে ৬৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ১ লাখ ২২ হাজার ৯২৮ জন।

এদিকে, রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়নের ২ ও ৫ নম্বর ওয়ার্ডে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উত্তর চরবংশী ইউপির ২ নম্বর ওয়ার্ডে দুটি কেন্দ্রে (চরইন্দ্রুরিয়া ও চরঘাসিয়া গ্রাম) মোট ভোটার ৫ হাজার ৫৫৬ জন এবং ৫ নম্বর ওয়ার্ডে (দক্ষিণ চরবংশী গ্রাম) মোট ভোটার ২ হাজার ২৭১ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ শফিকুর রহমান বলেন, ‘লক্ষ্মীপুর সদর উপজেলা ও রায়পুরের দুটি ওয়ার্ডের তিন কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সকল প্রস্তুতি রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও পুলিশ, আনসার, র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।’

লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, ‘নির্বাচনি এলাকায় বহিরাগতদের অবস্থান নেওয়ার সুযোগ নেই। স্থানীয় মানুষজন অবশ্যই কারা বহিরাগত তা শনাক্ত করতে পারবেন। আমাদের জানালে সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নেবো। বহিরাগত দেখলেই তাদের আইনের আওতায় আনা হবে। সুষ্ঠু ভোট গ্রহণের ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। সুতরাং কোনও সমস্যা নেই, ভোট হবে সুষ্ঠু।’

/কেএইচটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ