পঞ্চগড়ে অনিয়মের অভিযোগে প্রাথমিকের ১২ শিক্ষককে শোকজ

পঞ্চগড় প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৯, ২২:৪৮আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২২:৫৫

পঞ্চগড় নিয়মনীতির তোয়াক্কা না করে ইচ্ছেমাফিক বিদ্যালয় খোলা ও আসা-যাওয়া করায় তিন প্রাথমিক বিদ্যালয়ের ১২ শিক্ষককে শোকজ করেছে পঞ্চগড়ের বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। তাদের বিরুদ্ধে কেনো বিভাগীয় মামলা করা হবে না এবং বেতন কেটে নেওয়া হবে না তা জানাতে তিন দিনের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ হাসান বাবু বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

শোকজ পাওয়া প্রতিষ্ঠান ও শিক্ষকরা হচ্ছেন– বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ডাবরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেরা পারভীন, সুলতান আলী ও কমলাকান্ত; পাচপীর ইউনিয়নের পাঠান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোছা. রফিনা খাতুন, মাহফুজা বেগম, ইসমত জাহান শিউলি ও রতন কুমার এবং ঝলইশালশিরি ইউনিয়নের সুভাসুজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজ্জাকুল আলম, সহকারী শিক্ষক আজিজার রহমান, হবিবর রহমান, বিলকিস বানু ও মেহের বানু।

কিছুদিন আগেও একই অপরাধে ময়দানদিঘী ইউনিয়নের ডাবরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ করেছিল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

অফিস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা সকাল ৯টার পরিবর্তে তাদের ইচ্ছামতো আসা-যাওয়া করছেন এবং বিদ্যালয় খুলছেন। একাধিকবার তাদের মৌখিক সর্তকতার নির্দেশ দিলেও প্রতিষ্ঠানগুলো সেই নির্দেশ মানছে না।

বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, অভিযুক্তদের বিরুদ্ধে শোকজ জবাব চাওয়া হয়েছে। জবাব পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের