মোংলা নৌ-থানা ওসির বিরুদ্ধে মানববন্ধন

মোংলা প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৯, ২২:৫৭আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ০০:১৪

মোংলায় ওসির বিরুদ্ধে মানববন্ধন

টাকা আত্মসাতসহ নদীতে টোকেন বাণিজ্যের অভিযোগে মোংলা চাঁদপাই নৌ-থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আবুল হোসেন শরিফের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে স্থানীয় চিলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, ওসি আবুল হোসেন শরিফ নিরীহ মানুষকে ক্রস ফায়ার ও ডাকাতির মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেন। ওসির বিরুদ্ধে মানববন্ধনে অর্থ বাণিজ্য এবং অনিয়মের চিত্র তুলে ধরেন চিলা ইউনিয়নের চেয়ারম্যান গাজী আকবর হোসেনও।

তিনি এসময় বলেন, সুন্দরবনের অভ্যন্তর ও পশুর নদীতে জেলে, বাওয়ালি ও মৌয়ালসহ পেশাজীবীদের বহন করতে ওসি আবুল হোসেন শরিফের ‘বিশেষ টোকেন’ কার্ড নিতে হয়। ৫০০ টাকা করে তার (ওসি) কাছ থেকে ওই টোকেন কার্ড সংগ্রহ করতে হয় বলেও দাবি করেন চেয়ারম্যান গাজী আকবর।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ইউপি মেম্বর আব্দুল হালিম, উপজেলা কৃষক লীগের আহবায়ক মজিবর রহমান শেখ, স্থানীয় বাসিন্দা সলেমান শেখ, মো. সেলিম প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে মোংলা চাঁদপাই নৌ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আবুল হোসেন শরিফ বলেন, ‘স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী আকবর মানববন্ধনে যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। তার ভাইপো ফারুককে জুয়া খেলার অভিযোগে আটক করায় তিনি এ মিথ্যা অভিযোগ সাজিয়েছেন।

এছাড়াও তার বিরুদ্ধে ওঠা টোকেন বাণিজ্যের অভিযোগ প্রমাণ করতে পারলে যে কোনও শাস্তি মেনে নেবেন বলে চ্যালেঞ্জ ছুড়েছেন ওসি আবুল হোসেন।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম