পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৯, ০২:২৯আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ০২:৩৮

পরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ৪ পরিবহন থেকে চাঁদা আদায়কালে চাঁদাবাজ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারাযণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড ও বন্দরের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে নগদ ৩৮ হাজার ৪৯০ টাকা জব্দ করা হয়েছে। র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে মো. হিরণ মিয়া (৩৯), মো. শামীম (৩৬), মো. মঈন উদ্দিন (২৮) ও মো. আবুল বাশার (৪২)।

মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় রাস্তায় চলাচলরত পণ্য বোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস, অটোরিকশা ও সিএনজি থামিয়ে ভয়ভীতি ও হুমকি দেখিয়ে জোরপূর্বক গাড়িপ্রতি ১০০ থেকে ৩০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে। সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে চক্রের সদস্য হিরণ মিয়া, শামীম ও মঈন উদ্দিন-কে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ৪ হাজার ৫৯০ টাকা জব্দ করা হয়।

অপরদিকে মদনপুর বাসস্ট্যান্ড থেকে যাত্রীবাহী বাস থেকে চাঁদা আদায়কালে চক্রের সদস্য আবুল বাশারকে গ্রেফতার করা হয়। এ সময় চাঁদাবাজির ৩৩ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়। আবুল বাশার দীর্ঘদিন ধরে মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় আসমানী পরিবহনের চালকদের কাছ থেকে দৈনিক গাড়িপ্রতি ১ হাজার ২২০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম