মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

মৌলভীবাজার প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৯, ০৩:৩২আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ০৩:৩৩

মৌলভীবাজার

মৌলভীবাজারের কুলাউড়া-বড়লেখা সড়কের পুসাইনগর এলাকায় মিনি ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোযাত্রী শিশু ও নারীসহ দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত চার জন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শিশু স্বর্ণালী পাল ও নার্গিস আক্তার শামিমা।

আহতরা হলেন- নিহত স্বর্ণালী পালের বাবা নিতাই পাল (৪০) ও মা ঝুমা পাল (৩৫), কুলাউড়া শহরের জয়পাশা এলাকার রেনু মালাকার (৪০), জুড়ী উপজেলার আলী হোসেন (২০) ও সিএনজি অটোরিকশার চালক মো. শাকিল (২০)। তাদের উন্নত চিকিৎসার সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কুলাউড়া-বড়লেখা সড়কের পুসাইনগর এলাকায় বালুভর্তি মিনি ট্রাকের সঙ্গে বিপরীত দিক আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলে স্বর্ণালী পাল নামের এক শিশুর মৃত্যু হয়। নিহত শিশু কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার নিতাই পালের মেয়ে।

অপর নিহত নারী নার্গিস আক্তার শামিমা (৪০) কুলাউড়া পৌর শহরের মাগুরা এলাকার বাসিন্দা।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম