চারঘাট সীমান্তে অনুপ্রবেশকারী ভারতীয় জেলের বিরুদ্ধে দুটি মামলা

রাজশাহী প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৯, ১৩:৩৯আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৩:৪৯

রাজশাহী রাজশাহীর চারঘাট সীমান্তে আটক করা ভারতীয় জেলের বিরুদ্ধে অনুপ্রবেশ ও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল দিয়ে মা ইলিশ মাছ শিকারের অভিযোগে দুটি মামলা দায়ের করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী পুলিশ সুপার ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ভারতীয় নাগরিকের নাম প্রণব মণ্ডল। তিনি ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সাহেবনগর ছিড়াচর এলাকার বসন্ত মণ্ডলের ছেলে।

ইফতেখায়ের আলম জানান, ‘চারঘাট বিওপির (বর্ডার আউট পোস্ট) হাবিলদার হুমায়ুন কবীর বাদী হয়ে ভারতীয় জেলে প্রণব মণ্ডলের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন। দুই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়। এরপর আদালতের মাধ্যমে রাজশাহী কারাগারে পাঠানো হয়।’

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতেই প্রণব মণ্ডলকে চারঘাট থানায় হস্তান্তর করে বিজিবি।

বৃহস্পতিবার রাতে রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়া উদ্দিন মাহমুদ জানান, বৃহস্পতিবার সকালে সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে ভারতীয় তিন জেলে বাংলাদেশের ৬০০-৬৫০ গজ ভেতরে অনুপ্রবেশ করে মা ইলিশ মাছ শিকার করছিল। এমন সময় বিজিবি ও মৎস্য কর্মকর্তাদের অভিযানে তাদের মধ্যে একজনকে আটক করা সম্ভব হয়। বাকি দুই জেলে পালিয়ে যায়। এরপর  আটককৃত জেলেকে ছিনিয়ে নিতে আসে বিএসএফ এর চার সদস্য। ভারতীয় জেলেকে ছাড়িয়ে নিতে তারাই প্রথমে গুলি ছোড়ে। পরে বিজিবি আত্মরক্ষায় ফাঁকা গুলি ছোড়ে। এরপর বিএসএফ সদস্যরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পিছু হটে এবং নিজেদের সীমানায় চলে যায়। পরে বিকালে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকে বিএসএফ দাবি করে, বিজিবির গুলিতে বিএসএফের এক সদস্য নিহত ও একজন আহত হয়েছে। দুই সীমান্তরক্ষী বাহিনী ঘটনাটি তদন্ত করবে।

আরও পড়ুন- চারঘাট সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলিতে বিএসএফ সদস্য নিহত হওয়ার দাবি

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম