নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, ঝালকাঠিতে ৩ জেলের কারাদণ্ড

ঝালকাঠি প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৯, ১৯:১৩আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৯:২৩

দণ্ডপ্রাপ্ত তিন জেলে নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘মা ইলিশ’ শিকারের দায়ে তিন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক মণ ইলিশ মাছ এবং পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। শনিবার (১৯ অক্টোবর) ভোর রাতে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।

আটক জেলেরা হলো– সিদ্দিক হাওলাদার, রানা তালুকদার ও ইমতিয়াজ শিকদার। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী জেলে সিদ্দিক হাওলাদারকে এক বছর এবং রানা ও ইমতিয়াজকে এক মাসের কারাদণ্ড দেন।

জব্দকৃত জালগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এনে পুড়িয়ে ফেলা হয়। জব্দ মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি মো. বশির গাজী জানান, প্রজনন মৌসুমের নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার বন্ধে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে জেলা সৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু মুছা ও মো. তাছবীর হোসেন উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী