দেড় বছর পর হিলি রেল স্টেশনের কার্যক্রম শুরু

হিলি প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৯, ১৯:৪০আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৯:৪৬

কার্যক্রম শুরু হওয়ার পর হিলি রেল স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা  দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি রেল স্টেশনের কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) কার্যক্রম পুনরায় শুরু হয়। তবে এখনও এই স্টেশনের স্টপেজ থাকা সব ট্রেন প্লাটফর্মে না দাঁড়িয়ে ২ নম্বর লাইন দিয়ে চলাচল করছে। জনবল সংকটের কারণ দেখিয়ে স্টেশনটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। দীর্ঘদিন পর কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা ১ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাসহ এই স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়েছেন।

হিলি রেলস্টেশন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৮ জানুয়ারি হিলি স্টেশনে কর্মরত মাস্টার ও পয়েন্টস ম্যানকে অন্যত্র বদলি করা হয়। এই রেলস্টেশনকে ক্লোজিং ডাউন করে রেলওয়ের পশ্চিমাঞ্চল কর্তৃপক্ষ। তারপর থেকেই ক্লোজিং ডাউন অবস্থায় চলছিল ঐতিহ্যবাহী হিলি রেল স্টেশনের কার্যক্রম। এই স্টেশনের পার্শ্ববর্তী বিরামপুর ও পাঁচবিবি রেল স্টেশন থেকে নিয়ন্ত্রণ করা হতো সব ধরনের কার্যক্রম। ট্রেন ইচ্ছেমতো হিলি রেলস্টেশনে এসে প্লাটফর্মে না দাঁড়িয়ে ২ নম্বর লাইনে দাঁড়িয়ে আবার নিজের ইচ্ছায় ছেড়ে যেত। টিকেট বিক্রিসহ মালামাল বুকিংসহ সব কার্যক্রম বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগ পোহাতে হতো এই পথে চলাচলকারী যাত্রীদের। বিশেষ করে হিলি থেকে রাজশাহী, খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা ছাত্র-ছাত্রী এবং চিকিৎসা, ব্যবসা, ভ্রমণসহ নানা কারণে ভারতে যাওয়া-আসা করা যাত্রীসহ ব্যবসায়ীদের ভোগান্তি পোহাতে হচ্ছিল।

স্থানীয় এলাকাবাসী আমজাদ হোসেন ও রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রায় দু বছরের মতো হিলি রেলস্টেশনের কার্যক্রম বন্ধ ছিল। যার কারণে কোনও টিকিট বিক্রি হতো না, এ  কারণে সিট পেতেন না এখানকার যাত্রীরা। যাত্রীদের পার্শ্ববর্তী স্টেশনে গিয়ে টিকিট কাটতে হতো, ট্রেন ২ নম্বর লাইনে দাঁড়ানোর কারণে উঠতে সমস্যা হতো। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি ছিল চরমে।’

হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্টেশনটি চালুর দাবিতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে মানববন্ধনসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছিল। গত ৬ অক্টোবর স্থানীয় প্রায় সাড়ে তিন হাজার জনতার স্বাক্ষরসহ একটি আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পাঠনো হয়। এর পরিপ্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ হিলি রেলস্টেশনে লোকবল নিয়োগ দেওয়ায় পুনরায় কার্যক্রম শুরু হয়েছে। শিগগিরই যাতে স্টেশন মাস্টারসহ অন্যান্য জনবল নিয়োগ দেওয়া হয় আমরা সে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ জানান, স্টেশনটি নিয়ে এলাকাবাসীর অন্য দাবিগুলো পূরণে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এলপিজির বাড়তি দাম প্রত্যাহারের দাবি জামায়াতের
এলপিজির বাড়তি দাম প্রত্যাহারের দাবি জামায়াতের
আম্মার মানসিক ভারসাম্যহীন, শিক্ষার্থীরা রুখে দাঁড়ালে পালানোর পথ খুঁজে পাবে না: নাছির উদ্দীন
আম্মার মানসিক ভারসাম্যহীন, শিক্ষার্থীরা রুখে দাঁড়ালে পালানোর পথ খুঁজে পাবে না: নাছির উদ্দীন
আসামির কাছ থেকে ঘুষ, চাকরি হারালেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা
আসামির কাছ থেকে ঘুষ, চাকরি হারালেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা
নির্বাচনে হারলেও জিতবেন ট্রাম্প?
নির্বাচনে হারলেও জিতবেন ট্রাম্প?
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’