ঘরের মেঝের নিচে মাদকের গোডাউন, গ্রেফতার ২

রাজশাহী প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২৬

রাজশাহীর কাটাখালীতে বাড়ির মেঝের টাইলসের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন গোডাউনে মজুত রাখা হয়েছিল মাদক। সেখান থেকে ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের একজনের বাড়ি থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. আবুল কালাম আজাদ (৪৪) ও মো. মানিক ইসলাম (৪৪)। তাদের দুজনের বাড়িই রাজশাহীর কাটাখালী থানার এমাদপুর গ্রামে। পুলিশের দাবি, তাদের দুজনের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

আরএমপির সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বুধবার (২১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম ও কাটাখালী থানা পুলিশ যৌথভাবে এমাদপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩ হাজার ২১০ টাকাসহ আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মানিক ইসলাম।

পরে আজাদকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ২২ অক্টোবর রাত দেড়টার দিকে মানিক ইসলামের বাড়িতে দ্বিতীয় দফায় অভিযান চালায় পুলিশ। আরএমপি কমিশনার মো. ফয়েজুল কবিরের নির্দেশনায় কাটাখালী থানার ওসির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বাড়িতে তল্লাশি চালিয়ে মেঝের টাইলসের নিচে ড্রাম দিয়ে বিশেষ কৌশলে তৈরি একটি গোপন গোডাউন খুঁজে পান পুলিশ সদস্যরা। সেখানে ব্যাগে লুকিয়ে রাখা ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। এ ছাড়া নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, মানিক ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এবং রাজশাহীর বাঘা, বোয়ালিয়া ও মতিহার থানায় চারটি মাদক মামলা রয়েছে। এ ছাড়া কাটাখালী ও মতিহার থানায় পেনাল কোডে তিনটি এবং মতিহার থানায় একটি অস্ত্র মামলাসহ তার বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, আবুল কালাম আজাদের বিরুদ্ধেও বিভিন্ন থানায় আটটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

/এম/
সম্পর্কিত
এবার বিএনপি নেতার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, কয়েকজনকে মারধর
মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার
মাদক মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ সদস্য
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৩ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৩ অক্টোবর, ২০২৬)
অ্যাপে বিনিয়োগের প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার ৩
অ্যাপে বিনিয়োগের প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার ৩
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষকের স্ত্রী গ্রেফতার
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষকের স্ত্রী গ্রেফতার
মসজিদে ‘রাজনৈতিক আলোচনা’ নিয়ে আপত্তি, বিএনপি-জামায়াতের হাতাহাতি
মসজিদে ‘রাজনৈতিক আলোচনা’ নিয়ে আপত্তি, বিএনপি-জামায়াতের হাতাহাতি
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি
অবশেষে মুখ খুললেন ফারিয়া, কবে বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি