শেবামেক থেকে ছিনতাইচক্রের দুই নারী সদস্য আটক

বরিশাল প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৯, ২৩:৫৭আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ০০:০৫

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বরিশাল

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে রোগীর টাকা ও স্বর্ণালংকার ছিনতাইচক্রের দুই মহিলা সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে হাসপাতালের নিচতলায় টিকিট কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো হাসপাতালের চতুর্থ শ্রেণির স্টাফ কোয়ার্টার সংলগ্ন চরেরবাড়ির বাসিন্দা আবুল হোসেন এর স্ত্রী ঝর্ণা বেগম ও মাদারীপুরের বাসিন্দা সুমন হোসেনের স্ত্রী সুমি বেগম।

কোতোয়ালী মডেল থানার এসআই নাজমুল হুদা জানান, নগরীর রূপাতলী এলাকার সুমি আক্তার চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালে আসেন। লাইনে দাড়িয়ে টিকিট কাটার সময় সুমি নামের ছিনতাইকারী তার ব্যাগ খোলার চেষ্টা করলে তাকে হাতেনাতে ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারী সুমিকে হেফাজতে নেয়।

নাজমুল আরও জানান, সুমির স্বীকারোক্তি অনুযায়ী ছিনতাইচক্রের নিয়ন্ত্রক ঝর্ণা বেগম নামের নারীকে হাসপাতালের বহির্বিভাগ থেকেই আটক করা হয। তাদের দু’জনকেই কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃত সুমি পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে জানিয়েছে, ‘সে দীর্ঘদিন ধরেই হাসপাতালে রোগীর টাকা এবং স্বর্ণালংকার ছিনতাই চক্রের সঙ্গে জড়িত। প্রতিদিন ৫/৭ হাজার টাকা ছিনতাই করে। তবে হাসপাতালে প্রবেশ করতে হলেই ২ হাজার টাকা দিতে হয় ঝর্ণাকে। আর স্বর্ণালংকার পেলে তারও ভাগ নেয় ঝর্ণা। তার দাবি, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত। তাদের সবাইকেই পরিচালনা করে ঝর্ণা।

কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম