হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৯, ১৯:৫৯আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২০:০৮

সীমান্ত (ফাইল ছবি) ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কান্দাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি দিনমজুর নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। নিহত শ্রীকান্ত সিংহ রায় (৩২) উপজেলার আমগাঁও ইউনিয়নের কালচা গ্রামের খেলুরাম সিংহের ছেলে। রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটলেও সোমবার (২১ অক্টোবর) বিকালে এ খবর জানিয়েছেন নিহতের পরিবারের লোকজন।

শ্রীকান্তের ভাই মদন সিংহ রায় জানান, ‘দিনমজুর শ্রীকান্তের অভাবের সংসার। এলাকায় তেমন কাজ নেই।  শ্রমিক হিসেবে কাজের উদ্দেশে দালালের মাধ্যমে ভারতের পাঞ্জাবে যেতে চেয়েছিল সে। রবিবার রাত ১০টার দিকে অবৈধভাবে হরিপুরের কান্দাল সীমান্ত দিয়ে শ্রীকান্ত ভারতে যাচ্ছিলো। যাওয়ার পথে ভারতের উত্তর দিনাজপুর জেলার খোচাবাড়ি ৪০ বিএসএফের জওয়ানরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।’

নিহতের বাবা খেলোরাম সিংহ বলেন, ‘সারারাত শ্রীকান্তের মরদেহ সীমান্তের ধারে পড়ে ছিল। সকালে খোচাবাড়ি সীমান্তের বিএসএফ সদস্যরা লাশ তুলে নিয়ে গেছে। আমরা সকাল থেকে বিজিবি'র মাধ্যমে বিএসএফ'র সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। এখনও কোনও সাড়া মেলেনি।’

ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম সামিউন নবী চৌধুরী বলেন, ‘এ বিষয়ে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর প্রকৃত ঘটনা জানা যাবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক