বাকপ্রতিবন্ধী মায়ের কোল থেকে শিশু কেড়ে নিলো দুর্বৃত্ত

নেত্রকোনা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৯, ১৭:০২আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১৮:২৮

নেত্রকোনা

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে আসা এক বাকপ্রতিবন্ধী মায়ের কোল থেকে তার আড়াই বছরের শিশু রোহা মণিকে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের মেডিসিন (পুরুষ) ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন শিশুর বাবা জামান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

জামান উদ্দিন বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের বুয়ালজানা গ্রামের বাসিন্দা। তিনি জানান, ‘সকালে রোগীদের দেখতে চিকিৎসক ওই ওয়ার্ডে আসেন। এ সময় রোগীর স্বজনদের বের করে দেওয়া হয়। এ কারণে আমার বাকপ্রতিবন্ধী স্ত্রী শিশু রোহাকে নিয়ে বাইরে যান। তখন অপরিচিত এক লোক আমার স্ত্রীর কোল থেকে বাচ্চাকে নিয়ে পালিয়ে যায়।’

খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) দুলালসহ পুলিশ সদস্যরা হাসপাতাল পরিদর্শন করেন। তিনি জানান, পুলিশ শিশুটির খোঁজ পাওয়ার চেষ্টা করছে।

নেত্রকোনার সিভিল সার্জন (সিএস) ডা. তাজুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ধরনের একটি অভিযোগ পাওয়া গেছে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের