কুমিল্লায় এমকে আনোয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

কুমিল্লা প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৯, ১৭:৪৪আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ১৭:৫১

এমকে আনোয়ার কুমিল্লার হোমনায় সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মরহুমের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় এমকে আনোয়ারের বড় ছেলে মাহমুদ আনোয়ার কাইজার সবার কাছে বাবার জন্য দোয়া কামনা করেন। তিনি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি এলাকাবাসীর উদ্দেশে বলেন, ‘হোমনার সব শ্রেণি-পেশার মানুষ বাবাকে অকৃত্রিমভাবে ভালোবেসেছেন। তাকে আপনারা হৃদয়ে শ্রদ্ধাভরে ঠাঁই দিয়েছেন।’

জিয়ারতের পর এমকে আনোয়ারের কবরে পরিবার এবং উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. মাহফুজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকোট মো. আজিজুর রহমান মোল্লা, সহ-সভাপতি মো. ফজলুল হক মোল্লা, কুমিল্লা উত্তরের সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সরকার, পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক মো. ছানাউল্লাহ সরকার, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ সাব মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম