পাচারকারীর পেট থেকে উদ্ধার হলো ৩ হাজার ইয়াবা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৯, ১৯:৪১আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২১:৪২

আটক মাদক পাচারকারী তাজুল ইসলাম পেটের ভেতরে করে ইয়াবা নিয়ে আসার পথে নারায়ণগঞ্জের শিমরাইল মোড়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) হাতে আটক হয়েছে এক মাদক পাচারকারী। তার পেট থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের টেকনাফ থেকে তাজুল ইসলাম (৪৫) নামের ওই মাদক পাচারকারী ইয়াবাগুলো নিয়ে আসছিল। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১১-এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।

ইয়াবা পাচারকারী তাজুলের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারগাঁও দরগাহবাড়ী এলাকায়। মাদক ব্যবসা তার পেশা। সে দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় ইয়াবার পোটলা গিলে পেটে করে কক্সবাজারের টেকনাফ থেকে বাসযোগে ঢাকা ও নারায়ণগঞ্জে নিয়ে আসতো।

জসিম উদ্দিন জানান, গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমাদের কাছে খবর আসে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে অবস্থান নেয়। বাস থেকে নামার পর তাজুলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা পাচারের কথা স্বীকার করে সে। পরে শিমরাইল সাজেদা হাসপাতালে নিয়ে গিয়ে এক্সরে করে পেটের ভেতরে ছোট ছোট গোলাকৃতি বস্তু দেখা যায়। পরে সে স্বীকার করে তার পেটের ভেতরে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ১০০টি পোটলা রয়েছে। প্রতিটি পোটলায় ৩০টি করে মোট তিন হাজার ইয়াবা রয়েছে। পরে সে হাসপাতালের টয়লেটে গিয়ে পায়ুপথ দিয়ে কালো টেপ মোড়ানো ১০০টি পোটলা বের করে দেয়।

তিনি আরও জানান, তাজুল ইয়াবা পাচারের অভিনব পন্থার কথা স্বীকার করে। সে বলে, কক্সবাজারে ইয়াবার পোটলাগুলো সে খাবারের সঙ্গে গিলে খায় এবং ঢাকায় এসে মলত্যাগের সঙ্গে সঙ্গে বের করে।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম