ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বীরগঞ্জে ২ সাংবাদিক আটক

দিনাজপুর প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৯, ০২:৫৩আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ০২:৫৪

দিনাজপুর

দিনাজপুরের বীরগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ২ সাংবাদিককে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি আবেদ আলী ও মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে তাদের আটক করা হয়।

বীরগঞ্জ থানার পরিদর্শক (ওসি) শাকিলা পারভীন আটকের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, এক নারীকে জড়িয়ে বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ খালেক সরকারের বিরুদ্ধে মানহানিকর মিথ্যা সংবাদ প্রকাশ করে ওই দুই সাংবাদিক। এছাড়াও ওই সংবাদ  সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা হয়। এই ঘটনায় চেয়ারম্যান বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বীরগঞ্জ থানায় ২ সাংবাদিকসহ ৮ জনের নামে অজ্ঞাত আর ৭-৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় ওই সাংবাদিকদের আটক করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম