শেষমেশ কফিনে ফিরলো নাজমার স্বপ্নও

মানিকগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৯, ২০:১১আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১০:০৪

নাজমা বেগম স্বামীর মৃত্যুর পর পরিবারের দায়িত্ব এসে পড়ে নাজমা বেগমের (৪০) ওপর। সংসারের আর্থিক সংকট কাটানোর স্বপ্ন নিয়ে নারী শ্রমিক হিসেবে নাজমা সৌদি আরব গিয়েছিলেন। কিন্তু প্রতারকের খপ্পরে পড়ে প্রত্যাশিত কাজের বদলে তাকে গৃহকর্মীর কাজ করতে হয়। স্বজনরা জানান, এরপরই তার ওপর পাশবিক নির্যাতন নেমে আসে। নির্যাতনের একপর্যায়ে মারা যান নাজমা। মৃত্যুর এক মাস ২৪ দিন পরে বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাতে দেশে আসে নাজমার মরদেহ।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. নজরুল ইসলাম নাজমার মৃত্যুর বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

নাজমার বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামে। স্বজনরা জানান, মৃত্যুর আগে ভয়াবহ নির্যাতনের বর্ণনা দিয়ে বারবার বাঁচার আকুতি জানিয়েছিলেন নাজমা। কিন্তু তারা অর্থাভাবে নাজমাকে উদ্ধার করতে পারেননি। এমনকি মৃতদেহ ফিরে পেতেও তাদের অনেক অপেক্ষা করতে হয়।

পরিবারিক সূত্রে জানা গেছে, ১০ মাস আগে স্থানীয় সিদ্দিক নামে এক দালালের মাধ্যমে সৌদি আরবে যান নাজমা। হাসপাতালের ক্লিনার হিসেবে চাকরি দেওয়ার কথা বলে তাকে বাসাবাড়িতে কাজ দেওয়া হয়। যাওয়ার পর থেকেই নানাভাবে নির্যাতন করা হতো তাকে।

নিহতের স্বজনেরা জানান, স্বামী দেলোয়ার মিয়া মারা যাওয়ার পর দুই ছেলে-মেয়ে নিয়ে অভাবের সংসার ছিল নাজমার। আর্থিক সংকট কাটাতে পার্শ্ববর্তী রাজেন্দ্রপুর গ্রামের আয়নাল হকের ছেলে মো. সিদ্দিকের মাধ্যমে এক লাখ ৮০ হাজার টাকা খরচ করে সৌদি আরবে যান তিনি। সিদ্দিক তাকে হাসপাতালের ক্লিনার হিসেবে চাকরি দেওয়ার কথা বলে সেখানে গৃহকর্মী হিসেবে বিক্রি করে দেয়। যাওয়ার পর থেকেই বাড়ির মালিকের ছেলে তাকে যৌন নির্যাতন করতো। কথা না শুনলে বেধড়ক মারপিট করা হতো। এছাড়া পরিবারের অন্য সদস্যরা তাকে নানা অজুহাতে মারপিট করাসহ ঠিকমতো খেতেও দিতো না। এসব কারণে নাজমা প্রায়ই তার বোন ও ছেলেমেয়েদের ফোন করে কান্নাকাটি করতেন। যেকোনও ভাবে তাকে দেশে ফিরিয়ে নিতে আসতে বলতেন। 

নাজমার ছেলে রাজিব মিয়া জানান, অমানুষিক নির্যাতনে তার মায়ের মৃত্যু হয়েছে। গত ২ সেপ্টেম্বর ভোরে এক সৌদি প্রবাসী তাদের ফোন করে মায়ের মৃত্যুর খবর দেন। সৌদি আরবের আরা শহরের একটি সরকারি হাসপাতালের হিমঘরে তার মায়ের মরদেহ রাখা হয়েছে বলে তাদের খবর দেওয়া হয়। এর পর তারা আবারও দালাল সিদ্দিকের কাছে গিয়ে মরদেহ দেশে আনতে অনুরোধ জানান। কিন্তু মরদেহ আনতেও নানা গড়িমসি করে সিদ্দিক। মায়ের মরদেহ দেশে আনার মতো অর্থ তাদের ছিল না। পরে সিংগাইর উপজেলা পরিষদের মাধ্যমে বৈদেশিক কল্যাণ সংস্থার সহযোগিতায় মরদেহ বৃহস্পতিবার রাতে বাড়িতে আনা হয়। মরদেহের সঙ্গে বৈদেশিক কল্যাণ সংস্থা ৩৫ হাজার টাকা দিয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে ইসলামনগর কবরস্থানে তার মায়ের দাফন হয়।

নাজমার পৌঁছতে দেরি হওয়া প্রসঙ্গে জানতে চাইলে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাহেলা রহমত উল্লাহ বলেন, ‘বিষয়টি জানার পর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে আমি জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসারের সঙ্গে কথা বলেছিলাম। এই উদ্যোগের ফলেই লাশ দেশে আনা সম্ভব হয়েছে।’

নাজমার স্বজনরা যাতে মৃত্যুজনিত আর্থিক অনুদান ও ক্ষতিপূরণ পায় সে ব্যাপারেও খোঁজ-খবর নিচ্ছেন বলে জানান ইউএনও। তিনি বলেন, ‘সরকারিভাবে ক্ষতিগ্রস্ত পরিবার ক্ষতিপূরণ বাবদ তিন লাখ টাকা পাবে। মৃতব্যক্তির ওয়ারিশান সনদ পাওয়ার পর সেটি সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে।’

এদিকে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, ‘নাজমার নিহত হয়েছে দেশের বাইরে। তার মৃত্যু কীভাবে হয়েছে তা এখনও নিশ্চিত নয়। ডেথ সার্টিফিকেট পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি।’

 

  

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম