বাসের ধাক্কায় আহত ইউপি চেয়ারম্যানের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৯, ১১:২২আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১১:৩২

মো. ইউসুফ আলী মোল্লা কুষ্টিয়ায় বাসের ধাক্কায় আহত জিয়ারখী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইউসুফ আলী মোল্লা মারা গেছেন। শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জিয়ারখী ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব মো. মহিউদ্দিন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইউসুফ আলী মোল্লা সদর উপজেলার বেলঘরিয়া চরপাড়া এলাকার মৃত ইয়াকুব আলী মোল্লার ছেলে। তিনি স্থানীয় জিয়ারখী ইউনিয়ন পরিষদে একটানা তৃতীয় মেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ইউপি সচিব মো. মহিউদ্দিন শেখ জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ইউসুফ আলী মোল্লা মোটরসাইকেল চালিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম