চাঁপাইনবাবগঞ্জে পিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ, চাচাতো ভাইসহ গ্রেফতার ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৯, ২০:২৭আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২০:৫৪

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবদুর রাজ্জাক (২৪) নামে এক যুবক চাচা ও চাচাতো ভাইয়ের পিটুনিতে মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৬ অক্টোবর) ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজ্জাক। এ ঘটনায় করা মামলায় সাত আসামির মধ্যে সুজন ও ডালিয়া নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্।

নিহত আবদুর রাজ্জাক জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর বিশ্বাসপাড়ার আবদুস সালামের ছেলে। রাজ্জাক রাজশাহী কলেজ থেকে এবার মাস্টার্স পরীক্ষায় অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে তার পরিবার। 

রাজ্জাকের বড় ভাই রিপন জানান, ‘শুক্রবার দুপুরে বাড়ির সামনে জমে থাকা টিনের চালা দিয়ে গড়িয়ে পড়া বৃষ্টির পানি নিঃষ্কাশন করতে যান রাজ্জাক ও তার বাবা। এ সময় বাধা দেয় তার চাচা মফিজ উদ্দিন ও তার ছেলের বউ। একপর্যায়ে কথা কাটাকাটি হলে চাচাতো ভাই বকুল, মামুন, পলাশ, সুজন ও তাদের স্ত্রীরা লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে রাজ্জাককে। পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে গতকালই রাজ্জাককে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।’

নিহত রাজ্জাকের বাবা অভিযোগ করে বলেন,‘তুচ্ছ ঘটনায় পরিকল্পিতভাবেই তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।’ 

ওসি শামসুল আলম শাহ্ জানান, ‘এ ঘটনায় নিহত রাজ্জাকের বাবা আবদুস সালাম বাদী হয়ে মফিজ উদ্দিনসহ তার পরিবারের সাতজনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।’

অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান ওসি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের