ভর্তি পরীক্ষার্থীকে র‌্যাগিং: চবির তিন ছাত্রকে পুলিশে সোপর্দ

চবি প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৯, ২২:৫৩আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২২:৫৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়



চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা এক পরীক্ষার্থীকে র‌্যাগিংয়ের সময় তিন ছাত্র হাতেনাতে ধরা পড়ায় তাদের পুলিশে সোপর্দ করছে কর্তৃপক্ষ। শনিবার (২৬ অক্টোবর) বিকাল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয় পরিবহন দফতরের সামনে একটি দোকানের পেছন থেকে ওই পরীক্ষার্থীকে উদ্ধার ও তিন ছাত্রকে হাতেনাতে ধরা হয়।

আটকরা হলো আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আরাফাত রহমান, লোকপ্রশাসন বিভাগের প্রথম বর্ষের ছাত্র আরশিল আজিম নিলয় ও ইতিহাস প্রথম বর্ষের ছাত্র জিহাদ হাসান।

হল সূত্রে জানা গেছে, ওই পরীক্ষার্থী পরিবহন দফতরের পাশে অবস্থিত এ এফ রহমান হলে তার পরিচিত হলের এক বড়ভাইয়ের রুমে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ওঠেন। শনিবার বিকালে নাস্তা করার জন্য ওই দোকানে যান তিনি। সেখানেই বিশ্ববিদ্যালয়ের ওই তিন ছাত্রের মুখোমুখি হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কিছু একটা বিষয়ে ওই পরীক্ষার্থীর সঙ্গে ওই তিন ছাত্রের কথা হয়। এরপর তার পরিচয় জানতে চায় তারা। ভর্তি পরীক্ষার্থী জেনে তাকে বিভিন্ন প্রশ্ন করে। এরপর দোকানের পেছনে ভর্তি পরীক্ষার্থীকে ডেকে নিয়ে যায় তারা। সেখানে তাকে প্রথমে একের ঘরের এরপর দুইয়ের ঘরের নামতা জিজ্ঞাসা করা হয়। এরপর আরও বিভিন্ন বিষয়ে জেরা করা হয়। জেরার সময় বারেবারে ধমক দিচ্ছিল তারা। ওই শিক্ষার্থীকে র‌্যাগিংয়ের সংবাদ পেয়ে সহকারী প্রক্টর রেজাউল করিম ঘটনাস্থলে আসেন।  

এ বিষয়ে সহকারী প্রক্টর রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তিন জনকে হাতনাতে ধরে পুলিশে সোপর্দ করছি। র‌্যাগিংয়ের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতিতে আছি। এ বিষয়ে কোনও প্রকার বিশৃঙ্খলা সহ্য করা হবে না।’

জানতে চাইলে হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর ওই তিন শিক্ষার্থীকে থানায় নিয়ে আসার কথা স্বীকার করেছেন। তিনি জানান, আটকরা নিজেদের দোষ স্বীকার করেছে। ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটাবে না এমন মুচলেকা দেওয়ায় রাতে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, রবিবার (২৭ অক্টোবর) কলা ও মানববিদ্যা অনুষদের অধীন 'বি' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা।

 

/টিএন/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম