নদীতে ডিজেল ছড়ানোর অভিযোগে দুই জাহাজকে পরিবেশ অধিদফতরের নোটিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ অক্টোবর ২০১৯, ০৭:৫৪আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০৭:৫৮

নদীতে ডিজেল ছড়ানোর অভিযোগে দুই জাহাজকে পরিবেশ অধিদফতরের নোটিশ

কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে তেলবাহী একটি ট্যাংকার ফুটো হয়ে নদী ও আশপাশের খালে ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনায় ওই তেলের ট্যাংকারসহ দুটি জাহাজের মালিককে নোটিশ পাঠিয়েছে পরিবেশ অধিদফতর। প্রমাণ পেয়ে  শনিবার (২৬ অক্টোবর) বিকেলে মালিকদের নোটিশ প্রদান করা হয় বলে জানিয়েছেন অধিদফতরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা।

সংযুক্তা দাশ গুপ্তা বলেন, 'তেলবাহী একটি জাহাজ থেকে নদীতে তেল ছড়িয়ে পড়ার ঘটনার সত্যতা পেয়ে দুটি জাহাজ মালিককে নোটিশ পাঠানো হয়েছে। আগামীকাল তাদেরকে অধিদফতরের কার্যালয়ে শুনানিতে অংশ নিতে বলা হয়েছে।'

এর আগে শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে কর্ণফুলী নদীর ডলফিন জেটি-৩ সংলগ্ন এলাকায় দেশ-১ নামে একটি অয়েল ট্যাঙ্কারের সঙ্গে সিটি-৩৪ নামে একটি জাহাজের সংঘর্ষ হয়। এতে দেশ-১ জাহাজের তলা ফুটো হয়ে তেল নিঃসরণ হতে থাকে। খবর পেয়ে ছড়িয়ে পড়া তেল অপসারণে কাজ শুরু করে বন্দর কর্তৃপক্ষ।

বন্দর সচিব ওমর ফারুক বলেন, শনিবার (২৬ অক্টোবর) বিকেল পর্যন্ত ৮ টনের মতো পানিযুক্ত তেল অপসারণ করা হয়েছে।  তিনি বলেন, দুর্ঘটনা কবলিত দেশ-১ জাহাজে ১ হাজার ২০০ টন ডিজেল ছিল। পদ্মা জেটি থেকে তেল নিয়ে জাহাজটি খুলনা যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার পর প্রায় ১০ মেট্রিক টন ডিজেল নদীতে ছড়িয়ে পড়ে। এরপর সেগুলো শাখা খালেও ছড়িয়ে পড়েছে। শুক্রবার বিকেলে তেল নিঃসরণের বিষয়টি জানতে পেরে অপসারণের নামে বন্দরের টিম। বন্দরের তেল অপসারণকারী জাহাজ বে ক্লিনার- ১ ও ২ তেল অপসারণে কাজ করছে। শনিবার বিকেল পর্যন্ত দুটি জাহাজ পানিসহ প্রায় ৮ টন ডিজেল অপসারণ করেছে।

তিনি আরও বলেন, জোয়ার-ভাটার কারণে কিছু তেল জাহাজের গায়ে লেগে যায়। কিছু তেল শাখা খালেও ছড়িয়ে পড়েছে। আমরা সবগুলো তেল অপসারণের চেষ্টা করছি। ঘটনার পর বন্দর কর্তৃপক্ষ জাহাজ দু’টি আটক করা হয়েছে বলেও জানান তিনি।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী