নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে

কুমিল্লা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬

নতুন ভবনের নামফলকে নিজের নাম দেখে উদ্বোধন না করেই ফিরে গেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে নিজ নির্বাচনি এলাকার রাধানগর উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

আয়োজকরা জানান, দেবিদ্বারের রাধানগর উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। অনুষ্ঠান শেষে নতুন ভবনের নামফলক উন্মোচনের সময় নিজের নাম খোদাই করা দেখতে পান হাসনাত আবদুল্লাহ। এরপর তিনি ভবন উদ্বোধনে আপত্তি জানান এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

আয়োজকদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ জানান, জনগণের করের টাকায় নির্মিত কোনও সরকারি বা প্রাতিষ্ঠানিক স্থাপনায় ব্যক্তিবিশেষের নাম ব্যবহারের রাজনৈতিক সংস্কৃতি তিনি সমর্থন করেন না। জনপ্রতিনিধি বা নেতাদের আত্মপ্রচারের জন্য নামফলকে ব্যক্তির নাম ব্যবহার বন্ধের ওপরও তিনি জোর দেন।

এ বিষয়ে হাসনাত আবদুল্লাহ জানান, জনগণের টাকায় উন্নয়নকাজ বাস্তবায়িত হয়। তাই নামফলকে ব্যক্তিবিশেষের নাম না রেখে কেবল দেশের নাম বা প্রতিষ্ঠানের ঐতিহাসিক তথ্য থাকা উচিত। ভবিষ্যতে তার নির্বাচনি এলাকার কোনও উন্নয়নমূলক কাজের ফলকে যেন তার নাম ব্যবহার করা না হয়, সে বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

/এফআর/
সম্পর্কিত
রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না, হুঁশিয়ারি আসিফ মাহমুদের
বিএনপি টিকেই আছে চাঁদাবাজি-দখলদারিত্বের ওপর: সারজিস
‘জুলাই থেকে বিএনপি শিক্ষা নেয়নি, তাই দলীয়করণ করছে’
সর্বশেষ খবর
সালমান মুক্তাদিরের স্টুডিও ও ভবনে হামলা-ভাঙচুর, ১৩ জনের নামে মামলা
সালমান মুক্তাদিরের স্টুডিও ও ভবনে হামলা-ভাঙচুর, ১৩ জনের নামে মামলা
ছয় ফ্র‍্যাঞ্চাইজি নিয়ে ক্রিকেটের নতুন ফরম্যাট ঘোষণা, কবে থেকে শুরু?
ছয় ফ্র‍্যাঞ্চাইজি নিয়ে ক্রিকেটের নতুন ফরম্যাট ঘোষণা, কবে থেকে শুরু?
সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৩ সাংবাদিক
সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৩ সাংবাদিক
রান-বন্যার ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ প্রোটিয়াদের
রান-বন্যার ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ প্রোটিয়াদের
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত