যানজট কমাতে রেলপথের আধুনিকায়ন করছে সরকার: রেলপথমন্ত্রী

জয়পুরহাট প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৯, ০১:৫৩আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০২:০২

বক্তব্য রাখছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন সড়কপথের যানজট লাগবে রেলযোগাযোগকে উন্নত করার ওপর সরকার গুরুত্বারোপ করেছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘সড়কপথে পরিবহন নির্ভরতার কারণে যানজটে জনদুর্ভোগ সৃষ্টি হয়। বিষয়টি চিন্তা করে সরকার রেলপথের আধুনিকায়ন শুরু করেছে। রেল ভ্রমণ সাচ্ছন্দ্য করতে রেলকে আধুনিকীকরণের বিকল্প নেই।’

জয়পুরহাট আইনজীবী সমিতির ৪৭ বছর পূর্তি ও আইনজীবী পরিবার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।  রবিবার (২৭ অক্টোবর) বিকালে জেলা আইনজীবী সমিতি চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় রেলপথমন্ত্রী আরও বলেন, ‘উত্তরাঞ্চলের মানুষের চাহিদার কথা বিবেচনা করে এই অঞ্চলের রেল বিভাগকে ঢেলে সাজানো হবে, স্টেশনগুলোকে আধুনিকীকরণ এবং রেললাইনকে ডাবল লাইনে উন্নীত করা হবে। রেল বিভাগ এখন অত্যন্ত লাভজনক। তাই এই খাতকে আরও গতিশীল করা হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল। এ সময় আরও বক্তৃতা করেন, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু, জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, জেলা জজ এমএ রউফ হাওলাদার প্রমুখ।

আলোচনা সভা শেষে মন্ত্রী জয়পুরহাট রেল স্টেশন পরিদর্শন করে ব্রিটিশ শাসনামলের প্লাটফর্মটির উন্নয়নের প্রতিশ্রুতি দেন। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম