নারীকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ ভিডিও ফাঁস: কর্মকর্তা বললেন ‘শয়তানের প্ররোচনা’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৯, ২০:০০আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ২০:২৪

সিসিটিভি ফুটেজে জয়নাল আবেদীন ও তার অফিসের নারীকর্মী জামালপুরের পর এবার নারায়ণগঞ্জেও  সরকারি অফিসে এক কর্মকর্তার অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ফাঁস হয়েছে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জয়নাল আবেদীনের সঙ্গে ওই অফিসের এক নারী অফিস সহায়কের (পিয়ন) ঘনিষ্ঠ অবস্থার সিসিটিভির ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পরই ছুটিতে চলে গেছেন জয়নাল আবেদীন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার জানান, ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে জেলা কৃষি কর্মকর্তাকে চিঠি পাঠানো হয়েছে। এরইমধ্যে জয়নাল আবেদীনকে বদলি করা হয়েছে।

এদিকে ঘটনা স্বীকার করে জয়নাল আবেদীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ভুল করেছি। শয়তানের প্ররোচনায় আমি ভুল করেছি। আমি এ ঘটনার জন্য ক্ষমাপ্রার্থী।’

ওই নারী পিয়ন বলেন, ‘জয়নাল সাহেব আমার ঊর্ধ্বতন অফিসার। তিনি আমার ইচ্ছার বিরুদ্ধে অনৈতিক কাজ করেছেন। চাকরির ভয়ে আমি চুপ ছিলাম।’

ফাঁস হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ৮ অক্টোবর সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জয়নাল আবেদীন তার রুমে বসে অফিসের নারী পিয়নের সঙ্গে কথা বলছেন। একপর্যায়ে চেয়ার থেকে উঠে গিয়ে তিনি জোর করে ওই নারীর গায়ে হাত দিচ্ছেন। ওই নারী টেনে তার হাত সরিয়ে দেন। পরে তিনি (ওই নারী) বাইরে চলে যান। তিন-চার মিনিট পর জয়নাল আবেদীন আবার ওই নারীকে রুমে নিয়ে আসেন এবং চেয়ারে বসে কিছুক্ষণ কথাবার্তা বলেন। এরপর ওই নারী কর্মী আবার রুম থেকে বের হয়ে যান। তার দুই মিনিট পর জয়নাল আবেদীনও রুম থেকে বের হয়ে যান। দুই তিন মিনিট পর আবার জয়নাল আবেদীন এবং ওই নারীকর্মী রুমে প্রবেশ করেন। এরপর তাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। প্রায় ১৪ মিনিটের এ ফুটেজটি ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে বন্দর উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা বেগম জানান, ‘আমি সিসিটিভি ফুটেজটি দেখেছি। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তার নির্দেশে অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি জেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে জানানো হয়েছে।’

নারায়ণগঞ্জ জেলা কৃষি কর্মকর্তা কাজী হাবিবুর রহমান জানান, ‘এরইমধ্যে জয়নালকে বন্দর উপজেলা থেকে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। যৌন হয়রানির শিকার ওই নারী চাইলে ফৌজদারি মামলা করতে পারেন।’

এ ব্যাপারে বন্দর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, ‘সরকারি চাকরিজীবীদের নৈতিক স্খলন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অফিসের নারী পিয়নও তার কাছে নিরাপদ নয়। এই কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, যাতে ভবিষ্যতে কেউ আর এরকম করতে না পারে।’

প্রসঙ্গত, গত আগস্টে জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরকে তার খাস কামরায় ওই অফিসের এক নারী কর্মচারীর সঙ্গে অনৈতিক অবস্থায় থাকার একটি ভিডিও ফেসবুকে আপলোড করা হয়। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ঘটনা তদন্তের পর আহমেদ কবীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন- জামালপুরের সেই ডিসি বরখাস্ত

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী