গাজীপুরে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুর প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৯, ০৫:৩৮আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ০৫:৪০

তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান গাজীপুরে তিতাস গ্যাসের ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে মঙ্গলবার দেড় হাজারের বেশি অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় এক কেমিক্যাল কারখানার ম্যানেজারসহ তিনজনকে চার লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে পাইপ, চুলা, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
গাজীপুর তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, বিভিন্ন এলাকার অসাধু লোকজন ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসা বাড়িতে অবৈধ সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে বিপজ্জনকভাবে গ্যাস ব্যবহার করছে। অবৈধ সংযোগের গোপন তথ্য পেয়ে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের তারগাছ, কুনিয়া ও গাজীপুর এলাকার ছয়টি এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ সময় তারগাছ কুনিয়া এলাকার চান্দরা রোডের মেসার্স জয় কেমিক্যাল কারখানায় অবৈধভাবে সিএনজি সিলিন্ডারের মাধ্যমে গ্যাস ব্যবহারের অপরাধে কারখানার ম্যানেজার মোহা. বদিউল ইসলামকে এক লাখ টাকা জরিমানা ও ভ্যান গাড়িসহ চারটি সিএনজি সিলিন্ডার জব্দ করে আদালত।
এছাড়া গাজীপুর সিটি করপোরেশনের টেক নগরপাড়া এলাকায় অপর একটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আ. রাজ্জাক নামে এক ব্যক্তিকে দুই লাখ এবং ইকবাল আহম্মেদ নামে আরেক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম