ইঁদুর মারার ফাঁদ: বিদ্যুতের তারে জড়িয়ে চাচা-ভাতিজার মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৯, ১০:০৮আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১০:৫৪

 

গাইবান্ধা জেলা গাইবান্ধার সাদুল্যাপুরে বিলে মাছ ধরতে যাওয়ার সময় ধানের জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে আইজল মিয়া (৪০) ও উজ্জল মিয়া (১৮) নামে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। এসময় হারুন (৩৫) নামে আরও এক যুবক আহত হয়েছেন। সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের পূর্ব দামোদারপুর গ্রামের কাতলামারি বিল এলাকায় বুধবার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।






নিহত আইজল ও উজ্জল সম্পর্কে চাচা-ভাতিজা। আইজল মিয়া দামোদরপুর ইউনিয়নের পশ্চিম দামোদরপুর গ্রামের মৃত্যু ছফুর উদ্দিনের ছেলে ও উজ্জল মিয়া একই গ্রামের দুলাল মিয়ার ছেলে। আইজল পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, রাতে বাড়ির পাশে কাতলার বিলে মাছ ধরতে যান আইজল, উজ্জল মিয়াসহ স্থানীয় কয়েকজন। তারা বিলে নামার জন্য পাশের একটি ধানের জমি দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় ধানের জমিতে দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে যান তিনজনই। ঘটনাস্থলেই মারা যান আইজল ও উজ্জল মিয়া। আহত অবস্থায় উদ্ধার করা হয় হারুনকে।
নিহতদের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, ইঁদুর মারতে বাড়ি থেকে ধানের জমিতে বিদ্যুতের লাইন টেনে নিয়ে যান পূর্ব দামোদরপুর গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে ফুল মিয়া। সেই বিদ্যুতের লাইন জিআই তারের সঙ্গে পেঁচিয়ে মাটিতে ফেলে রাখেন তিনি। খুঁটির পরিবর্তে মাটিতে বিদ্যুতের তার ফেলে রাখায় হতাহতের ঘটনা ঘটেছে। এমন ঘটনায় ফুল মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হারুনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। জমিতে বিদ্যুতের লাইন নেওয়া ও মাটিতে তার ফেলে রাখায় হতাহতের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে থানায় অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম