বিভিন্ন স্থানে হামলার ষড়যন্ত্র: বিএনপি নেতা গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৯, ১২:০২আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ১২:১৬

মানিকগঞ্জ মানিকগঞ্জের সাটুরিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা ও বিস্ফোরণের পরিকল্পনার অভিযোগে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে বিএনপি-জামায়াতের ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিস্ফোরক ও নাশকতা মামলায় শুক্রবার বিকালে আব্দুল কুদ্দুছ খান মজলিশকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আবুল কালাম।

সাটুরিয়া থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার বরাইদের ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় পুলিশ ওই বিদ্যালয়ের মাঠ থেকে তাজা দুটি ককটেল উদ্ধার করে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান মিঞা জানান, ‘কিছুদিন ধরে বিএনপি-জামায়াত নেতারা গোপন বৈঠক করে আসছিল। তারা সাটুরিয়া উপজেলা গুরুত্বপূর্ণ স্থানে হামলার যড়যন্ত্র করছিল। বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের মাঠে বসে ককটেল তৈরি করে বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করে। গোপন সংবাদের ভিক্তিতে জেলা বিএনপির  যুগ্ম আহ্বায়ক ও সাটুরিয়া বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন ও স্থানীয় বিএনপি কর্মী মিজানুর রহমান খান মজলিশকে গ্রেফতার করে। তবে বাকি আসামিরা পালিয়ে যায়।’

বিস্ফোরক মামলায় আরও আসামি করা হয়েছেন সাটুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাটুরিয়া  সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাশার সরকার, সাবেক বালিয়াটী ইউপি চেয়ারম্যান ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, উপজেলা যুবদল ও ছাত্রদলসহ নামে ৩৩ জনকে আসামি করা হয়েছে। আর বেনামে ৪০ থেকে ৫০ জন নেতাকর্মীকে আসামি করা হয়।

 

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম