১৭ দফা দাবিতে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৯, ১৯:০৪আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১৯:০৬

১৭ দফা দাবিতে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

সিটভাড়া ১৫০ টাকা নির্ধারণসহ ১৭ দফা দাবিতে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে। এসময় বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর দাবিতে স্লোগান দেন তারা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১৭ দফা দাবি তুলে ধরা হয়। দাবির চিঠিটি গ্রহণ করেছেন প্রক্টর ড. রাজিউর রহমান।

দাবিগুলো হলো: বঙ্গবন্ধুর ম্যুরাল, শহীদ মিনার এবং প্রধান ফটকের নির্মাণ কাজ দ্রুত শুরু করতে হবে। আবাসিক হলে প্রতি সিটের ভাড়া ১৫০ টাকা এবং গণরুমের ভাড়া ২৫ টাকা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি সর্বোচ্চ ১২ হাজার টাকা, সেমিস্টার ফি দুই হাজার টাকা নির্ধারণ এবং উন্নয়ন ফি বাদ দিতে হবে। ক্লাসে উপস্থিতি ৫০ শতাংশ এবং ইমপ্রুভমেন্ট সিস্টেম চালু করতে হবে। প্রতি সেমিস্টারের বেতন ১২শ’ টাকা থেকে কমিয়ে ৬শ’ টাকা করতে হবে।

আরও বলা হয়- শুধু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নয়, ক্যাম্পাসের বাইরেও শিক্ষার্থীদের নিরাপত্তার দ্বায়িত্ব প্রশাসনকেই নিতে হবে। সব বিভাগে সর্বোচ্চ আসন ৫০ করতে হবে। বিশ্ববিদ্যালয়ে দ্রুত বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পানি পানের সুব্যবস্থা থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের আয়তন ৫৫ একর থেকে বাড়িয়ে ১৫০ একর করতে হবে।

তাদের দাবির মধ্যে আরও উল্লেখ করা হয়- শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের ব্যক্তিগত ক্ষোভ যেন অ্যাকাডেমিক প্রভাব না ফেলে, শিক্ষকদেরও আইনের আওতায় আনতে হবে। সেমিস্টার ফি প্রতি ক্রেডিট ১০০ টাকার স্থলে ৫০ টাকা করতে হবে। যেসব বিভাগে কম্পিউটার নাই, তারা প্রতি সেমিস্টারে কম্পিউটার বাবদ ২৫০ টাকা দেবে না। যেহেতু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নাই, সেহেতু তারা ছাত্র সংসদ ফি দেবে না এবং পূর্বের টাকার হিসাব দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট কমন রুম নাই, শিক্ষার্থীরা কমন রুম বাবদ টাকা দেবে না এবং আগের টাকার হিসাব দিতে হবে। ক্যাফেটরিয়া ও অডিটরিয়াম নির্মাণের কাজ দ্রুত শুরু করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চিকিৎসা ভবন করতে হবে, চিকিৎসা ফি ২২৫ টাকার স্থলে ১০০ টাকা করতে হবে এবং প্রতি সেমিস্টারে বাস ভাড়া ৩০০ টাকা করতে হবে এবং ছাত্র কল্যাণ বাবদ ৫০ টাকা করতে হবে। 

 

/এএইচ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম