টাকার ওপর ঘুম ডিবি কর্মকর্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৯, ২০:৪৮আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২১:১০

টাকার ওপর ঘুমিয়ে ডিবি কর্মকর্তা পাশে ওয়াকিটকি ও মোবাইল ফোন রেখে টাকার অনেক বান্ডিলের ওপর ঠেস দিয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় নারায়ণগঞ্জ ডিবি পুলিশের এসআই (উপ-পরিদর্শক) মো. আরিফুর রহমানের একটি ছবি ভাইরাল হয়েছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনেও আলোচনা হচ্ছে। এস আই আরিফুল বলছেন, টাকাগুলো ধার নেওয়া এবং ছবিটি কয়েক মাস আগের। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে সিদ্ধিরগঞ্জ ও এর আশপাশে এলাকায় কর্তব্যরত ছিলেন এস আই আরিফুর রহমানসহ ডিবি’র একটি দল। বুধবার (৬ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জে তাদের একটি গাড়ি রাস্তার পাশে পার্কিং করা ছিল। কেউ গাড়ির ভেতরের কয়েকটি ছবি তুলে ফেসবুকে আপলোড করে দেন। এতে দেখা যায়, এস আই আরিফুর রহমান বিপুল পরিমাণ টাকার ওপর ঘুমিয়ে আছেন। এসব টাকা বান্ডিল আকারে দেখা যায়। তবে টাকার পরিমাণ জানা যায়নি। পাশে ছিল তার ব্যবহৃত সরকারি ওয়্যারলেস সেট। বুধবার সকাল থেকে ছবিটি ফেসবুকে ভাইরাল হতে দেখা যায়। এ নিয়ে সর্বত্র আলোচনার ঝড় বয়ে যায়।

এ ব্যাপারে ডিবির এস আই মো. আরিফুর রহমান জানান, ‘এ ছবিটা চার থেকে পাঁচ মাস আগের। আমার মা অসুস্থ ছিলেন। আমি আমার এক বন্ধুর কাছ থেকে টাকাগুলো ধার নিয়েছিলাম। ইচ্ছা না থাকার পরও ঘুমিয়ে পড়েছিলাম। হয়তো ওই সময় কেউ ছবিটা তুলে ফেলে। প্রায় তিন মাস আগে এ গাড়িটা ব্যবহার করা হয়। এখানে এক লাখ ২০ হাজার টাকা ছিল। এ ছবি কোন এলাকার সেটা বলতে পারবো না।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘গাড়িতে টাকার বান্ডিলের ওপর জেলা গোয়েন্দা পুলিশের এস আই আরিফের ঘুমিয়ে থাকার বিষয়টি আমাদের নজরে এসেছে। টাকার উৎসের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি যদি টাকার উৎসের সঠিক জবাব দিতে না পারেন তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম