যশোরে আলোচিত ৬ শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

যশোর প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৯, ২৩:২৭আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ০০:০৪

আসামি আমিনুর রহমান যশোর আলোচিত ছয় শিশুশিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার মামলার আসামি আমিনুর রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৬ নভেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক টিএম মুসা এ রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও নির্যাতিত শিশুদের শিক্ষকরা।রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করেন।

আমিনুর রহমান যশোর শহরের খড়কি পীরবাড়ি এলাকার হানেফ মিয়ার ছেলে।

অ্যাডভোকেট ইদ্রিস আলী জানান, যশোর শহরতলীর খড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কিছু শিক্ষার্থী এক মাসেরও বেশি সময় ধরে যৌন নিপীড়নের শিকার হয়ে আসছিল। চলতি বছরের ২৮ এপ্রিল ওই বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। তাদের খোঁজ নিতে গিয়ে যৌন নিপীড়নের বিষয়টি স্কুল কর্তৃপক্ষের দৃষ্টিতে আসে। তারা জানতে পারেন, স্কুল সংলগ্ন এলাকার তিন মেয়ে সন্তানের বাবা আমিনুর রহমান এক প্রতিবন্ধী শিশু এবং পাঁচ শিক্ষার্থীকে স্কুল থেকে ফেরার সময় একটি বাগানে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের মুখে যৌন নিপীড়ন চালাতো। একই সঙ্গে মুখ বন্ধ রাখতে পরিবারের সদস্যদের হত্যারও হুমকি দিতো।

সর্বশেষ গত ১ মে স্কুল কর্তৃপক্ষ নির্যাতিত শিশু ও তাদের অভিভাবকদের ডেকে জিজ্ঞাসাবাদ করলে যৌন নিপীড়নের বিষয়টি প্রকাশ পায়। এরপর নির্যাতিত এক প্রতিবন্ধী শিশুর বোন বাদী হয়ে ৪ মে কোতয়ালি থানায় আমিনুরের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ আমিনুরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এরপর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার বিচারক আমিনুরকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনা বিনাশ্রম কারাদণ্ড এবং ধর্ষণচেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় ছয় বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা আনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

মামলার বাদী রেশমা বেগম জানান, রায়ে তারা সন্তুষ্ট। তবে, আসামিপক্ষের লোকজন যেন তাদের যাতে কোনও ক্ষয়ক্ষতি না করতে পারে সেজন্য নিরাপত্তার বিষয়ে প্রশাসনের সাহায্য চান তারা। আর কোনও শিশু যেন এরকম নির্যাতনের শিকার না হয় সেদিকে প্রশাসনের নজর রাখতে অনুরোধ করেন তিনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইদ্রিস আলী বলেন,   ‘আমিনুর কেবল পাঁচ শিশুকে ধর্ষণ কিংবা এক শিশুকে ধর্ষণচেষ্টা করেছে তাই নয়। সাক্ষ্য গ্রহণ চলাকালে তার বিরুদ্ধে আরও কয়েকটি শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। দ্রুততম সময়ের মধ্যে বিচারকার্য সম্পন্ন এবং দোষীরা শাস্তি পাওয়ায় অপরাধীদের মধ্যে ভীতির সঞ্চার হবে। এটি একটি দৃষ্টান্ত।’

এদিকে, দ্রুত সময়ে রায় হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও নির্যাতিত শিশুদের শিক্ষক শেফালি রানী সরকার।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম