কুষ্টিয়ায় সাতটি স্বর্ণের বারসহ যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৯, ২২:৪৫আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ২৩:১১

স্বর্ণের বারসহ আটক তাওয়াবুর কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাতটি স্বর্ণের বারসহ মো. তাওয়াবুর রহমান (২৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৪৭ বিজিবি) সদস্য। শনিবার (৯ নভেম্বর) ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

আটক তাওয়াবুর মেহেরপুর জেলার শুভরাজপুর গ্রামের মো. রুহুল আমিনের ছেলে।

মো. রফিকুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের গেট এলাকায় এসবি সুপার ডিলাক্স নামে পরিবহনে ওই যুবককে বাস থেকে নামিয়ে দেহ তল্লাশি করা হয়। এ সময় তার কোমরের ভেতর থেকে স্বর্ণের বারগুলো (৫৪৯.৭৪ গ্রাম) এবং নগদ দুই হাজার ছয়শ’ ছিয়াশি টাকা উদ্ধার ও তাকে আটক করা হয়। উদ্ধার স্বর্ণের বার সরকারি কোষাগারে মিরপুর থানা পুলিশের উপস্থিতিতে জমা করা হয়েছে। এছাড়াও নগদ টাকাসহ আসামিকে মিরপুর থানায় হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, এর আগে গত ৯ অক্টোবর জেলার মিরপুরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে রিপন (৩০) নামের এক যুবককে সাতটি স্বর্ণের বারসহ আটক করে বিজিবি। গত বুধবার উপজেলার আমলা সদরপুর ইউনিয়নের কাতলামারি এলাকা থেকে তাকে আটক করা হয়। রিপন টাঙ্গাইলের মির্জাপুর এলাকার খোরশেদ আলমের ছেলে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম