ভাঙারির দোকানে মিললো বিএ/বিএসএস’র ২৯৪ উত্তরপত্র

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৯, ১১:৪৩আপডেট : ১০ নভেম্বর ২০১৯, ১৬:১১





জিডির কপি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন রোডের একটি ভাঙারির দোকান থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত বিএ/বিএসএস পরীক্ষা-২০১৮’র ২৯৪টি উত্তরপত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বিকালে উত্তরপত্রগুলো উদ্ধার করা হয়। এগুলো সমাজতত্ত্ব দ্বিতীয় পত্র পরীক্ষার খাতা। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন এসব তথ্য জানান।
জানা যায়, গত ৭ নভেম্বর জেলার কসবা উপজেলার সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের সমাজকর্মের প্রভাষক মো. ছায়েদুর রহমান ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় খাতাগুলো হারিয়ে ফেলেন। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় এ বিষয়ে একটি জিডি করার পর, বিকালে ওই শিক্ষক নিজেই খাতাগুলো খুঁজে পান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ছায়েদুর রহমানের দায়ের করা জিডি সূত্রে জানা যায়, তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের বণিকপাড়ায় বাস করেন। ৭ নভেম্বর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র কুমিল্লা থেকে বিএ/বিএসএস পরীক্ষা-২০১৮ এর উত্তরপত্র নিয়ে চট্টলা এক্সপ্রেস ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আসেন। দুপুর দেড়টার দিকে তিনি ট্রেন থেকে নেমে স্টেশন এলাকায় খাতার বস্তা রেখে রিকশা ডাকতে যান। পরে এসে দেখেন খাতা ভর্তি বস্তাটি নেই। অনেক খোঁজাখুঁজির পর খাতাগুলো না পেয়ে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।
উত্তরপত্র হারানোর পর আবারও ফিরে পাওয়ার কথা স্বীকার করে শিক্ষক ছায়েদুর রহমান জানান, সবগুলো খাতাই অক্ষত আছে।
ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, শনিবার এ বিষয়ে থানায় জিডি হয়। থানা পুলিশ এবং ওই ব্যক্তি স্টেশনের আশপাশ এলাকায় খাতার খোঁজে নামেন। বিকালে স্টেশন রোডের একটি ভাঙারির দোকান থেকে খাতাগুলো উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, ওই প্রভাষক রিকশা আনতে যাওয়ার সুযোগে টোকাইরা খাতাগুলো নিয়ে যায় বলে তিনি পুলিশকে লিখিতভাবে জানান।
এদিকে, কসবা উপজেলা সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. ইসহাক ভূইয়া সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি আমরা জানা নেই।  প্রভাষক ছায়েদুর রহমান বিষয়টি আমাকে জানাননি।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের