খুলনায় ২৬ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি

খুলনা প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৯, ১৭:২০আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১৭:৩৪

খুলনার ঘাটভোগে ভেঙে পড়া পানের বরজ বুলবুলের আঘাতে খুলনা জেলায় ২৬ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রোপা আমন ক্ষেত রয়েছে ২৫ হাজার হেক্টর। খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক পঙ্কজ কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

কৃষি বিভাগের এই কর্মকর্তা জানান, খুলনায় ২৫ হাজার হেক্টর জমির রোপা আমন ধান, ৮৬৪ হেক্টর জমির শাক সবজি, ৫২ হেক্টর জমির কলা, ১শ' হেক্টর জমির পেঁপে, ৪০ হেক্টর জমির সরিষা ও ৩৬ হেক্টর জমির পান ক্ষতিগ্রস্ত হয়েছে। খুলনার বটিয়াঘাটায় সরিষা, আর রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় পানের চাষ হয়।   খুলনার নতুন দিয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি

উপ-পরিচালক আরও বলেন, খুলনায় ৯১ হাজার হেক্টর জমিতে রোপা আমন, ৩৬১০ হেক্টর জমিতে শাক সবজি, ৫০৩ হেক্টর জমিতে কলা, ৩৫৭ হেক্টর জমিতে পেঁপে, ৪০ হেক্টর জমিতে সরিষা ও ৭৯০ হেক্টর জমিতে পান চাষ করা হয়েছে। খুলনায় চাষ হওয়া সরিষার শত ভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।  

উল্লেখ্য, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে খুলনা, মাদারীপুর, বাগেরহাট, গোপালগঞ্জ, পটুয়াখালী ও শরীয়তপুরে এখন পর্যন্ত  নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এরা সবাই গাছচাপায় মারা গেছেন। আর আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে।

রবিবার (১০ নভেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক চন্ডী দাস কুণ্ড জানান, এই ঘূর্ণিঝড়ের আঘাতে দেশের ১৬ জেলার ২ লাখ ৮৯ হাজার হেক্টর জমির ১৮ ধরনের ফসলের ক্ষতি হয়েছে। ১৮ ধরনের ফসলের মধ্যে রোপা আমন বেশি আক্রান্ত হয়েছে। বাতাসের তীব্রতায় ধানসহ অন্যান্য ফসল নুয়ে পড়েছে। কৃষকদের এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ৮০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।  

আরও পড়ুন- 

বুলবুলের তাণ্ডবে নিহত ১১ জন

বুলবুলে ১৬ জেলার ৩ লাখ হেক্টর জমির ফসলের ক্ষতি

বুলবুলের আঘাতে উপকূলীয় ১৪ জেলায় কাঁচা-পাকা ঘরবাড়ি ও স্কুল ক্ষতিগ্রস্ত

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম