পুলিশ সদস্যদের মাদক বিক্রিতে বাধা না দেওয়ায় ওসি প্রত্যাহার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৯, ১৮:৫৮আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১৯:০৮

ওসি শেখ গণি মিয়া অর্পিত দায়িত্ব ও কর্তব্যে অবহেলা এবং মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ার অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগর থানার অফিসার ইন চার্জ (ওসি) শেখ গণি মিয়াকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বিকালে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ বাহিনীতে অধিনস্ত পুলিশ সদস্যদেরকে অসৎ কাজ ও মাদক ব্যবসা থেকে বিরত রাখতে না পারা এবং নিজের দায়িত্ব পুরোপুরি পালন না করার অভিযোগ পাওয়া যায় ওসি গণি মিয়ার বিরুদ্ধে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ‘দায়িত্ব-কর্তব্যে গাফিলতির অভিযোগে জীবননগর থানার ওসি শেখ গণি মিয়াকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে। তার অধিনস্ত পুলিশ সদস্যরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলেও অভিযোগ পাওয়া যায়। এর দায় থানার ওসি এড়াতে পারে না। সেজন্য তাকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘মাদকের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত জেলার কোনও পুলিশ সদস্যকেই ছাড় দেওয়া হবে না। শুধু মাদকই নয়, যেকোনও অপরাধের সঙ্গে পুলিশের জড়িত থাকার অভিযোগ পেলে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

একই অভিযোগে গতকাল রবিবার (১০ নভেম্বর) রাতে জীবননগর থানার সাহাপুর ক্যাম্পের ইনচার্জ এসআই সাহিদুজ্জামানকেও প্রত্যাহার করা হয়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক