অভিযানে ফাঁকা পেঁয়াজের আড়ত!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ নভেম্বর ২০১৯, ২০:৪৯আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ২১:৩৪

খাতুনগঞ্জ আড়ত জেলা প্রশাসনের বার বার অভিযানের পরও চট্টগ্রামে কমছে না পেঁয়াজের দাম। অভিযানের কারণে উল্টো পেঁয়াজশূন্য হয়ে পেড়েছে খাদ্য পণ্যের অন্যতম বাজার খাতুনগঞ্জ। আমদানিকারকরা খাতুনগঞ্জে পেঁয়াজ না পাঠিয়ে টেকনাফ থেকে সরাসরি পেঁয়াজ বিক্রি করে দেওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আড়তদাররা। যার কারণে পাইকারিতে এখনও প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১১০ টাকায়। খুচরা বাজারেও একই অবস্থা। প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়।

খাতুনগঞ্জের আড়তদার হাজী আমিররুজ্জামান অ্যান্ড সন্সের মালিক মোহাম্মদ জাকারিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জেলা প্রশাসনের অভিযানের কারণে এখন খাতুনগঞ্জ পেঁয়াজশূন্য হয়ে পড়ছে। অভিযান চালিয়ে আমদানিকারকদের জেল জরিমানা করায় কেউ এখন খাতুনগঞ্জে পেঁয়াজ পাঠাচ্ছে। বাইরে থেকে পার্টির কাছে পেঁয়াজ বিক্রি করে দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘পেঁয়াজ না পাঠানোর কারণে আমরা যারা আড়তদার আছি তারা কমিশন থেকে বঞ্চিত হচ্ছি। আড়তে বসে আমরা অলস সময় কাটাচ্ছি।’ খাতুনগঞ্জ আড়ত

সোমবার (১১ নভেম্বর) বিকালে খাতুনগঞ্জে গিয়ে দেখা যায়, আড়তগুলোতে অন্যান্য সময়ের মতো তেমন পেঁয়াজ নেই। অধিকাংশ আড়ত ফাঁকা পড়ে আছে। কয়েকটি আড়তে কিছু পেঁয়াজ দেখা গেলেও ওইসব পেঁয়াজের মান খুব একটা ভালো নেই। ওইসব পেঁয়াজ পাইকারিতে প্রতিকেজি ৯০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। একাধিক আড়তদারের অভিযোগ, খাতুনগঞ্জে জেলা প্রশাসন অভিযান পরিচালনা করায় আমদানিকারকরা এখন আর এখানে পেঁয়াজ পাঠান না। মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ টেকনাফে বসেই বিক্রি করে দিচ্ছেন আমদানিকারকরা।

খাতুনগঞ্জ ট্রেডিংয়ের মালিক আবুল বশর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমদানিকারকরা কেউ ঝুঁকি নিতে চান না। খাতুনগঞ্জে পেঁয়াজ পাঠালে আমদানিকারকদের নানা ধরনের বিড়ম্বনার শিকার হতে হয়। তাই তারা বাইরে থেকেই পেঁয়াজ বিক্রি করে দিচ্ছেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। আমাদের আড়তগুলো ফাঁকা পড়ে আছে।’

এদিকে পাইকারিতে পেঁয়াজের দাম না কমায় খুচরা বাজারেও পেঁয়াজের দাম কমেনি। নগরীর রিয়াজউদ্দিন বাজার, কাজিড় দেউরি বাজারসহ কয়েকটি কাঁচাবাজারে খোঁজ নিয়ে দেখা যায়, মানভেদে প্রতিকেজি পেঁয়াজ ১২০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। একেবারে ভালো মানের পেঁয়াজ প্রতিকেজি ১৩৫ টাকা। এরচেয়ে কম মানের পেঁয়াজ প্রতিকেজি ১২৫ থেকে ১৩০ টাকা। এবং কিছুটা খারাপ মানের পেঁয়াজ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

লালখান বাজার এলাকার মুদি দোকানদার জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চার দিন আগে মাঝারি মানের এক বস্তা পেঁয়াজ কিনেছি পাঁচ হাজার ৫০০ টাকা দিয়ে। পাইকারিতে প্রতিকেজি পেঁয়াজ ১১০ টাকা করে কেনা এই পেঁয়াজ প্রতিকেজি বিক্রি করছি ১২০ টাকায়।’

জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ব্যবসায়ীদের বিপক্ষে না। আমরা ব্যবসায়ীদের বলেছি তারা যেন আড়তে আমদানি ও বিক্রির কাগজপত্র রাখেন। এর জন্য যদি তারা আড়তে পেঁয়াজ আনা বন্ধ করে দেন, তাহলে এটি দুঃখজনক বিষয়। বিষয়টি নিয়ে আমি পেঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলব। তবে তাদের অবশ্যই আড়তে ক্রয় বিক্রয়ের কাগজপত্র রাখতে হবে।’ 

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম