বৌদ্ধ সম্প্রদায়ের মহাপিণ্ড দান

বান্দরবান প্রতি‌নি‌ধি
১২ নভেম্বর ২০১৯, ১৭:২৭আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৭:২৭

বৌদ্ধ সম্প্রদায়ের মহাপিণ্ড দান

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভী‌র্য্যের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলবম্বীদের মহাপিণ্ড দান অনুষ্ঠান। এই উপলক্ষে মঙ্গলবার (১২ ন‌ভেম্বর) সকাল ৮টায় বান্দরবান খিয়ং ওয়া কিয়ং (রাজবিহার ) থে‌কে বৌদ্ধ ভিক্ষুদের একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় তিন শতাধিক বৌদ্ধ ভিক্ষু শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে পিণ্ডদান গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত থে‌কে বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু, সিভিল সার্জন ডা. অংশৈপ্রু মার্মাসহ বৌদ্ধ সম্প্রদায়ের নারী-পুরুষরা।

পিণ্ডদান অনুষ্ঠানে সবাই বৌদ্ধ ভিক্ষুদের শ্রদ্ধা জানিয়ে নগদ টাকা, চাল, ফল, মিষ্টি, মোম ও আগরবাতিসহ নানা রকম উপকরণ দান করে দেশ ও জাতির সুখ শা‌ন্তি প্রার্থনা করেছেন।

প্রসঙ্গত, প্রতিবছরই মাসব্যাপী বৌদ্ধ ধর্মালবম্বীদের কঠিন চিবর দান অনুষ্ঠান শে‌ষে বৌদ্ধ ভিক্ষুদের উদ্দে‌শ্যে এই মহা পিণ্ডদান অনুষ্ঠিত হয় আর এই পিণ্ডদান অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী দিনের সুখ শান্তি প্রত্যাশা করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম