ময়মনসিংহে পুলিশ-ডাকাত গোলাগুলি, অস্ত্রসহ আটক ২

ময়মনসিংহ প্রতিনিধি।।
০৩ নভেম্বর ২০১৫, ১৪:০০আপডেট : ২৬ নভেম্বর ২০১৫, ১৮:১৭

ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের সঙ্গে ডাকাত দলের সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত অবস্থায় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। পুলিশের চার সদস্য আহত হয়।

মঙ্গলবার ভোররাত ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মনকুড়া এলাকার রাজিব (২৬) ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলী হোসেন (৩০)।

ওসি ইমারত হোসেন গাজী জানান, মঙ্গলবার ভোররাত আনুমানিক ৪টার দিকে টহল পুলিশের একটি দল ডাকাত সন্দেহে একটি প্রাইভেটকারকে ধাওয়া করে। পরে প্রাইভেটকার থেকে ডাকাত দল পুলিশের ওপর গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ডাকাত দলের দুই সদস্য গুলিবিদ্ধ হলে পুলিশ তাদের আটক করে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ডাকাতদের ব্যবহৃত একটি প্রাইভেটকার, একটি পাইপগান, একটি চাইনিজ কুড়াল, একটি রামদাসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে। পরে আহত ডাকাতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

/আরএ/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম