দাশিয়ারছড়াকে ইউনিয়ন পরিষদ ঘোষণার দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি।।
০১ নভেম্বর ২০১৫, ২০:৪৭আপডেট : ২৮ নভেম্বর ২০১৫, ১৩:০১

402

দাশিয়ারছড়াকে ইউনিয়ন পরিষদ ঘোষণার দাবিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানববন্ধন করেছে সদ্য বিলুপ্ত ছিটমহলটির  বাসিন্দারা। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

রবিবার ঘণ্টাব্যাপী উপজেলার কালিরহাট বাজারে দাশিয়ারছড়ার কয়েকশ’ নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেয়।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসির উদ্দিন মাহমুদ স্মারকলিপি প্রাপ্তির কথা স্বীকার করে জানান, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন।

বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় কমিটির (বর্তমানে বিলুপ্ত) সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাংলা ট্রিবিউনকে জানান, ছিটমহল বিনিময় কার্যকর হওয়ার পর থেকে দাশিয়ারছড়া বাসীর দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে, প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে দাশিয়ারছড়াকে ইউনিয়ন পরিষদ ঘোষণা করা হবে। দাশিয়ারছড়া প্রায় ১,৬৪৩ একর ভূমির একটি জনবসতি এবং এখানে প্রায় দশহাজার লোকের বসবাস। আমরা যৌক্তিকভাবেই দাশিয়ারছড়াকে ইউনিয়নের দাবি করছি।

দাশিয়ারছড়াকে ইউনিয়ন পরিষদে রূপান্তরের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের মাধ্যমে একটি জরিপ করা হয়েছিল স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসির উদ্দিন মাহমুদ জানান, এ সম্পর্কিত একটি প্রতিবেদন জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রনালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু ইউনিয়ন পরিষদ ঘোষণা করা বা না করা পুরোপুরি সরকারের এখতিয়ার।

কুড়িগ্রাম জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আকতার হোসেন আজাদ ইউনিয়ন পরিষদ গঠনের বিষয়ে প্রতিবেদন পাঠানোর বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

/আরএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম