ময়মনসিংহে অস্ত্রসহ গ্রেফতার ৪

ময়মনসিংহ প্রতিনিধি।।
০৯ নভেম্বর ২০১৫, ১৬:৪০আপডেট : ২৮ নভেম্বর ২০১৫, ১৩:৩১

ময়মনসিংহে অস্ত্রসহ গ্রেফতার ৪ ময়মনসিংহে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে শহরের আকুয়া লিচু বাগান এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমারত হোসেন গাজী জানান, রবিবার রাতে ওই এলাকার একটি বাসা থেকে রাজু ওরফে টুইট্টা রাজু ও শামীম নামে দুই সন্ত্রাসীকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও একটি চাপাতিসহ আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী শহরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকা থেকে আট রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তলসহ আরও দুজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, চার জনের বিরুদ্ধেই হত্যা মামলাসহ  কোতোয়ালী মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

/আরএ/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম