সুন্দরবন ও দক্ষিণাঞ্চলের প্রাণ, প্রকৃতি, জীববৈচিত্র্য ‘ধ্বংসকারী’ রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে বৃহস্পতিবার গণতান্ত্রিক বামমোর্চার উদ্যোগে গাইবান্ধা শহরের বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন বাসদ (মাকর্সবাদী) জেলা শাখার আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, সদস্য সচিব মনজুর আলম মিঠু, ছাত্রফ্রন্ট জেলা শাখার সভাপতি নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।
বক্তারা বলেন, বিদ্যুৎ উৎপাদনের বিকল্প আছে সুন্দরবনের বিকল্প নেই। তারা সুন্দরবন ধ্বংস করা রামপাল বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাতিলে সরকারের প্রতি আহবান জানান।
/এসএস/








