নান্দাইলে আওয়ামী লীগে উত্তেজনা, ১৪৪ ধারা

ময়মনসিংহ প্রতিনিধি।।
২৮ নভেম্বর ২০১৫, ১২:৪৪আপডেট : ২৮ নভেম্বর ২০১৫, ১৭:৪২

১৪৪ ধারা ময়মনসিংহ জেলার নান্দাইলে আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের উত্তেজনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার উপজেলা সদরে উভয় গ্রুপের জনসভা অনুষ্ঠানের কথা ছিল। শুক্রবার রাত ১১টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন ও সাবেক এমপি মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কায় পরিস্থিতি সামাল দিতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

নান্দাইল থানার ওসি আতাউর রহমান ১৪৪ ধারা জারির খবর নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।’

সাবেক এমপি মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম সাংবাদিকদের জানান, ২১ নভেম্বর জেলা আওয়ামী লীগ থেকে স্থানীয় সংসদ সদস্য আনোয়রুল আবেদিন খান তুহিনকে উপজেলা শাখার আহ্বায়ক করা হয়েছিল কিন্তু কেন্দ্র থেকে তা শুক্রবার বাতিল করে দিয়েছে।

সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন জানান, আহ্বায়ক কমিটি বাতিল নয়, কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

/এআর / এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম