শেখ হাসিনার মামলার বাদী তাজুল ইসলাম দুর্ঘটনায় নিহত

হবিগঞ্জ প্রতিনিধি॥
০৩ নভেম্বর ২০১৫, ১০:১৫আপডেট : ২৮ নভেম্বর ২০১৫, ১৮:৩৩

হবিগঞ্জ হবিগঞ্জে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে ওয়েস্টম্যান পাওয়ার প্লান্টের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি তাজুল ইসলাম ফারুক নিহত হয়েছেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতি মামলার তিনি বাদী ছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মহাসড়কের নছরতপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সংঘর্ষ হলে তাজুল ইসলাম ফারুক আহত হন। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে স্থানীয় লোকজন শিল্পপতি তাজুল ইসলাম নিহতের খবর পেয়ে নছরতপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় রাস্তার দুপাশে যানবাহন আটকা পড়ে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,পুলিশ ট্রাকটি আটক করেছে।তবে চালক পালিয়ে গেছে।

/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক