হবিগঞ্জে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে লাঞ্ছনাকারী রুহুল আমিন রাহুলের জামিন নামঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীনের আদালতে রাহুলের আইনজীবীরা তার জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে তা নামঞ্জুর করেন। একই সঙ্গে মামলার পরবর্তী তারিখ ২০১৬ সালের ৬ জানুয়ারি নির্ধারণ করা হয়।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু এ তথ্য নিশ্চিত করেন।
গত ২৬ আগস্ট প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে স্কুল ছুটির পর বাসায় যাওয়ার পথে চড়-থাপ্পর মারে বখাটে রাহুল। চড়-থাপ্পর মারার ওই ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় এ নিয়ে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে।
/আরএ/এফএস/








