প্রধান বিচারপতি ও আইজি প্রিজনের বাড়িতে নিরাপত্তা জোরদার

শ্রীমঙ্গল প্রতিনিধি।।
১৮ নভেম্বর ২০১৫, ০০:৩৫আপডেট : ২৯ নভেম্বর ২০১৫, ১৭:১২

প্রধান বিচারপতি এসকে সিনহা ও কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনের  (সুরেন্দ্র কুমার সিনহা) মৌলভীবাজারের কমলগঞ্জের বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। ১৭ নভেম্বর মঙ্গলবার রাত ১০টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ  নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

মানবতাবিরোধী অপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আবেদনের রায় দেওয়াকে কেন্দ্র করে যে কোনও ধরণের নাশকতা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে।  অন্যদিকেব কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনের বাড়ি কমলগঞ্জ উপজেলার শমসেরনগরের সিংরাউলী গ্রামে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক জানান, কর্তৃপক্ষের নির্দেশে প্রধান বিচারপতির ও কারা আইজি প্রিজনের গ্রামের বাড়িতে নিরাপত্তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে কিছু সংখ্যক বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম