শাবিপ্রবির ভর্তি কার্যক্রম শুরু ১২ ডিসেম্বর

সিলেট প্রতিনিধি।।
২৫ নভেম্বর ২০১৫, ১৮:৫৬আপডেট : ২৯ নভেম্বর ২০১৫, ১৭:৫৬

shajalal university শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি কার্যক্রম আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হবে। বুধবার ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক নারায়ণ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ১২ ও ১৩ ডিসেম্বর ‘বি’ ইউনিট এবং ১৫ ও ১৭ ডিসেম্বর ‘এ’ ইউনিটের ভর্তি কার্যক্রম শুরু হবে।

অধ্যাপক নারায়ণ সাহা জানান, ১২ ডিসেম্বর ‘বি’ ইউনিটের গ্রুপ-১ এর মেধা তালিকার ১ থেকে ৬০০ পর্যন্ত ভর্তি করানো হবে। তবে ১৩ ডিসেম্বর ‘বি’ ইউনিটের গ্রুপ ২ এবং গ্রুপ ৩ এর মেধাতালিকাসহ গ্রুপ-১ এর বাকি শিক্ষার্থী এবং কোটায় ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি করা হবে।সব ইউনিটের ভর্তি কার্যক্রম সকাল ৯টায় শুরু হবে।

এছাড়া,১৫ ডিসেম্বর ‘এ’ ইউনিটের বিজ্ঞান ও মানবিক বিভাগের এবং ১৭ ডিসেম্বর বাণিজ্য বিভাগের মেধা তালিকায় স্থান পাওয়াসহ কোটায় ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সাক্ষাতকার শেষে ভর্তি করানো হবে।

মেধা তালিকার শিক্ষার্থীদের ভর্তি শেষে অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীদের সাক্ষাতকারের তারিখ পরে জানানো হবে বলে জানান অধ্যাপক নারায়ণ সাহা।

ভর্তির জন্য শিক্ষার্থীদের সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল মার্কসিট ও সার্টিফিকেট নিয়ে আসতে হবে। এছাড়া প্রতিটি সনদ ও নম্বরপত্রের দুটি সত্যায়িত ফটোকপি অবশ্যই সঙ্গে আনতে হবে।

ভর্তির জন্য ৬ হাজার ৮৫০ টাকা লাগবে বলে জানান ভর্তি পরীক্ষা কমিটির সদস্যরা।

‘বি’ ইউনিটে মোট ৮৩৫টি এবং ‘এ’ ইউনিটে ৬১৩টি আসন রয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধার সন্তান (২৬জন), ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/জাতিসত্ত্বা (২৬ জন), প্রতিবন্ধী (১৩ জন) এবং পোষ্য (১৫ জন) কোটায় সর্বমোট ৮০টি আসন সংরক্ষিত আছে। 

ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য www.sust.edu/admission ওয়েবসাইটে পাওয়া যাবে।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক