সিলেটে কোর্ট পয়েন্টে জনসভার অনুমতি পায়নি বাসদ`

সিলেট প্রতিনিধি।।
২৭ নভেম্বর ২০১৫, ১৭:০৮আপডেট : ২৯ নভেম্বর ২০১৫, ১৮:১৭

basod সিলেট নগরীর কোর্ট পয়েন্টে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-কে জনসভার অনুমতি দেয়নি সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। তবে, শনিবার যে কোনও মূল্যে কোর্ট পয়েন্টে সমাবেশ করা হবে বলে  জানিয়েছেন বাসদের সদস্য প্রণব জ্যোতি।

দলীয় সূত্র জানা গেছে, শনিবার বেলা ২টা থেকে দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ জনসভার আয়োজন করে সিলেট জেলা বাসদ। এতে প্রধান অতিথি হিসেবে দলের সমন্বয়ক  খালেকুজ্জামানের উপস্থিত হওয়ার কথা রয়েছে। কিন্তু শুক্রবার দুপুরে এসএমপির কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ কোর্ট পয়েন্টে জনসভা আয়োজন না করতে সংশ্লিষ্টদের জানিয়ে দেন।

এ প্রসঙ্গে প্রণব জ্যোতি বলেন, কোর্ট পয়েন্টে জনসভার অনুমতির জন্য গত ১৮ নভেম্বর তারা এসএমপি কমিশনার বরাবর আবেদন করেন। এ অনুযায়ী তারা সব প্রস্তুতিও সম্পন্ন করেছেন। কিন্তু শুক্রবার দুপুরে কোতোয়ালীর থানার ওসি কোর্ট পয়েন্টে জনসভার আয়োজন না করতে বলেছেন। তবে আমরা কোর্ট পয়েন্টে জনসভা করার ব্যাপারে অনড় রয়েছি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) রহমত উল্যাহ জানান, নিরাপত্তাজনিত কারণে বাসদকে কোর্ট পয়েন্টে জনসভা করার অনুমতি দেওয়া হয়নি।

বাসদকে ইনডোরে সমাবেশ করতে বলা হয়েছে বলে জানান এডিসি।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম