শাবিতে আঞ্চলিক স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

সিলেট প্রতিনিধি।।
২৮ নভেম্বর ২০১৫, ২১:৪৩আপডেট : ২৯ নভেম্বর ২০১৫, ১৮:৫১

Sust Olympiad শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ৭ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-১৫ সিলেট অঞ্চলের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বিভাগের একাডেমিক ফলের ওপর ভিত্তি করে এ. এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে শাবির গণিত বিভাগের তিনজন শিক্ষার্থীকে স্বর্ণপদকসহ সার্টিফিকেট দেওয়া হয়েছে। তারা হলেন স্নাতকোত্তরের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম খান ও নাজমুন নাহার পাপড়ি এবং স্নাতক শিক্ষার্থী অমিত কুমার চক্রবর্তী।

এছাড়া, অলিম্পিয়াডে বিজয়ী শীর্ষ দশ প্রতিযোগিকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়। বিজয়ীরা হলেন, ঋতেশ্বর তালুকদার, সৌমিক সিংহা, ফাইম উদ্দিন, তরিকুল ইসলাম, এনামুল হক, রাহাদ হোসাইন, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, গোলাম আলমগীর ও খাদিজা তুল কোবরা।

বিজয়ী দশজন আগামী ১১ ডিসেম্বর শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে অবস্থিত ফলিত গণিত বিভাগে অনুষ্ঠেয় অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এর আগে শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে অলিম্পিয়াডের উদ্বোধন  করেন প্রধান অতিথি শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া।

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আয়োজনে ও গণিত সমিতির সহযোগিতায় ‘বাংলাদেশ গণিত সমিতি-এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন’ এই অলিম্পিয়ার্ড অনুষ্ঠিত হয়। অলিম্পিয়াডে মিডিয়া পার্টনার হচ্ছে-ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন।

সকাল ১১টার দিকে অলিম্পিয়াডে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে দেড় ঘণ্টার লিখিত পরীক্ষা হয়। পরবর্তী সময়ে দুপুরের খাবার শেষে দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে প্রশ্নোত্তর-পর্ব শুরু হয়। গণিতের নানা বিষয়ে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও অতিথিরা।

আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে। সদস্য সচিব ও সহযোগী অধ্যাপক রেজোয়ান আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, অধ্যাপক ড. সাজেদুল করিম, ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ তালুকদার, ভৌতবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাবিনা ইসলাম, জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যপাক ড. রেজাউল করিম, অধ্যাপক ড. পায়েল আহমেদ, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ফিরোজ ফারুকী, নির্বাহী সদস্য কাজী মো. খায়রুল প্রমুখ।

কমিটির সদস্য-সচিব ও শাবির গণিত বিভাগের সহযোগী অধ্যাপক রেজোয়ান আহমেদ জানান, এবারের অলিম্পিপয়াডে শাবিসহ সিলেট অঞ্চলের মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের (বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় অধিভূক্ত ডিগ্রি কলেজ) গণিত, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি সংশ্লিষ্ট বিভাগের স্নাতক পর্যায়ের ১৪১ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তবে এ প্রতিযোগীতায় ২৪০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেন বলেও তিনি জানান তিনি। 

/জেবি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম