সিলেটে প্রথমবারের মতো বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন শুরু

সিলেট প্রতিনিধি।।
২৯ নভেম্বর ২০১৫, ০০:২৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ১৮:০৯

SIMANTO SOMMALON প্রথমবারের মতো বাংলাদেশ-ভারত তিন দিনব্যাপী ডিসি-ডিএম যৌথ সীমান্ত সম্মেলন মৌলভীবাজারের হোটেল গ্র্যান্ড সুলতানে শুরু হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এই সম্মেলন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

শনিবার বেলা পৌনে ২টায় ৭ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সিলেটের শেওলা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। সিলেট ও মৌলভীবাজারের জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়। এরপর তাদের সম্মেলন স্থলে নিয়ে যাওয়া হয়।

ভারতীয় প্রতিনিধি দলের রয়েছেন, কাছাড়ের পুলিশ সুপার রাজপীর সিংহ, করিমগঞ্জের জেলা প্রশাসক সঞ্জিত কুমার চৌহেন বড়ুয়া, ৫৩ বিএনবিএসএফ’এর কমান্ড্যান্ট সঞ্জিত যোশী, কাছাড়ের ডিসি এ বি বিশ্বনাথ,এডিসি এম কে দাশ, করিমগঞ্জের এসপি প্রদীপ রঞ্জন কর ও সেখানকার কর্মকর্তা প্রবীর দাশ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশের প্রতিনিধি দলের পক্ষ থেকে মৌলভীবাজারের ডিসি কামরুল হাসান তাদের স্বাগত জানান। এ সময় সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা পিপিএম, সিলেটের এডিএম সৈয়দ আমিনুর রহমান,বিজিবি’র কমান্ডিং অফিসার আব্দুল্লাহ আল মামুন ও সিলেট জেলা পুলিশের মুখপাত্র সুজ্ঞান চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

সিলেট জেলা পুলিশের মুখপাত্র সুজ্ঞান চাকমা জানান,সিলেট ক্লাস্টার-৬ এর আওতায় করিমগঞ্জ ও আসামের জেলা এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা সম্মেলনে যোগ দিচ্ছেন।

সুজ্ঞান চাকমা আরও জানান,বাংলাদেশে প্রথমবারের মতো এ সম্মেলন হচ্ছে। তবে, ভারতে এরই মধ্যে এ ধরণের দুটি সম্মেলন হয়েছে। সম্মেলনে সিলেট ও মৌলভীবাজার জেলা ও পুলিশ বিভাগের কর্মকর্তারা সীমান্ত সমস্যা ও দুই দেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা করবেন।

/জেবি/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম