শিগগিরই পেঁয়াজের দাম স্বাভাবিক হবে, আশা তোফায়েলের

ভোলা প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৯, ১৫:২৬আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১৫:২৭

ভোলায় তোফায়েল আহমেদ বাণিজ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘আমরা আশা করছি, খুব শিগগিরই পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে যাবে। কারণ এই মুহূর্তে প্রায় ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ জাহাজে করে দেশের পথে আসছে। আশা করছি, আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে জাহাজগুলো বাংলাদেশে পৌঁছাবে। এতে আমাদের পেঁয়াজের চাহিদা পূরণ হবে।’
শুক্রবার (১৫ নভেম্বর) ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মাঝে নগদ এক লাখ ৫৯ হাজার টাকা, ৪০ বান্ডিল ঢেউটিন ও ৩০ কেজি করে চাল বিতরণের সময় এসব কথা বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘একটা দল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নেতার নেতৃত্বে চলতে পারে না। তবে আওয়ামী লীগে যারা সৎ, নিষ্ঠাবান, আদর্শবান তাদের নিয়েই এবার আওয়ামী লীগ সংগঠিত হবে।’
এ সময় জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তোফায়েল আহমেদ শুক্রবার হেলিকপ্টারে করে ভোলায় আসেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের